…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বাগেরহাটে চলন্ত পিকআপে আগুন, আদাবরে ৪ ককটেল বিস্ফোরণ; শাহবাগে জেডিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে চলন্ত পিকআপে আগুন, আদাবরে ৪ ককটেল বিস্ফোরণ; শাহবাগে জেডিপির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

সোমবার রাতে দেশের বিভিন্ন স্থানে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাগেরহাটে চলন্ত পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে, রাজধানীর আদাবরে পরপর চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং মগবাজারে পুলিশের চেকপোস্টে ককটেল নিক্ষেপের চেষ্টার সময় চারজনকে আটক করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে রাতে ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)।

বাগেরহাট সদর উপজেলার মানিকতলা এলাকায় সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলাবোঝাই চলন্ত একটি পিকআপ ভ্যানের টায়ারে আগুন দেওয়া হয়। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগান দেওয়া হয়।

রাজধানীর আদাবর থানার টোকিও স্কয়ারের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে হাতিরঝিল থানার মগবাজার এলাকায় পুলিশের চেকপোস্টে ককটেল নিক্ষেপের সময় চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জেডিপি। সোমবার রাত ৯টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করার প্রশ্নে দেশে জাতীয় ঐক্য রয়েছে। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। অথচ তার ফিরে আসার আশায় তৃণমূলের কর্মীরা গিনিপিগের মতো ব্যবহৃত হচ্ছেন।

বক্তারা আরও বলেন, পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়িয়ে শেষ পর্যন্ত এসব কর্মীকেই গ্রেপ্তার হয়ে জেলের ভাত খেতে হবে। তাই অর্থের বিনিময়ে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস না করতে তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভ মিছিলে জেডিপি ও দলটির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রমঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি
জাতীয়

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধাম…

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু
জাতীয়

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগ…