…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ হলে বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ, ভিত্তিপ্রস্তর স্থাপন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় হলের রবীন্দ্র ভবন প্রাঙ্গণে প্রতিমাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক সুকোমল বড়ুয়া, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন), জগন্নাথ হল সংসদের নেতারা এবং হল শাখা ছাত্রদলের নেতারা।

অনুষ্ঠানে উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করেন। তাঁরা নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার ও অনুষ্ঠান পালন করে থাকেন।

উপাচার্য আরও বলেন, 'আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো সাম্প্রদায়িক সংঘাত থাকবে না। এখানে সমান অধিকার নিয়ে সবাই কথা বলবে এবং আলোকিত মানুষ হিসেবে বেঁচে থাকবে।'

বিশ্বের বৃহত্তম সরস্বতী প্রতিমা নির্মাণের এই উদ্যোগ জগন্নাথ হলের জন্য একটি বিশেষ আয়োজন হয়ে উঠছে। রোববার সন্ধ্যায় ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রতিমা নির্মাণের কাজের সূচনা হলো।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি
জাতীয়

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধাম…

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু
জাতীয়

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগ…