…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

কক্সবাজারে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি, মঙ্গলবার যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

নিজস্ব প্রতিবেদক

দুই দিনের সফরে কক্সবাজারে এসেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স এডওয়ার্ডের স্ত্রী সোফি মঙ্গলবার উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করবেন।

সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে কক্সবাজারে পৌঁছান তিনি। রাতে কক্সবাজারে অবস্থান করবেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য। মঙ্গলবার সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হবেন তিনি।

সফরকালে তিনি রোহিঙ্গা শিশু, নারী ও কিশোরীদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং জীবিকায়ন নিয়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখবেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পরিচালিত কার্যক্রম পরিদর্শন এই সফরের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা, নারী ও মেয়েদের নিরাপত্তা এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত উদ্যোগগুলো সরেজমিনে দেখবেন তিনি।

সফরে তাঁর কর্মসূচিতে রয়েছে রোহিঙ্গা শিশুদের জন্য পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন। সেখানে শিশুদের শিক্ষা কার্যক্রম, শিক্ষার পরিবেশ এবং বাস্তুচ্যুত শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগ সম্পর্কে জানবেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রমও ঘুরে দেখবেন।

এ ছাড়া নারী ও কিশোরীদের সুরক্ষায় পরিচালিত সেফটি সেন্টার, আইওএম ও পালসের যৌথ উদ্যোগে পরিচালিত সাবান উৎপাদন কারখানা, উইমেনস মাল্টিপারপাস সেন্টার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

এসব প্রতিষ্ঠানের মাধ্যমে রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা, নিরাপত্তা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে যে-সব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে ধারণা নেবেন ডাচেস।

বিশেষ করে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা রোহিঙ্গা নারী ও শিশুদের জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা এবং মানবিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো তাঁর সফরে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সোফির এবারের বাংলাদেশ সফরের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে নারী ও মেয়েদের কল্যাণ, নিরাপত্তা, ক্ষমতায়ন এবং শিক্ষা। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মানবিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরাও এ সফরের উদ্দেশ্য।

সোফি হেলেন রিস-জোন্স ১৯৬৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৯৯ সালের ১৯ জুন প্রিন্স এডওয়ার্ডের সঙ্গে তাঁর বিয়ে হয়। ২০২৩ সালের ১০ মার্চ রাজা তৃতীয় চার্লস তাঁর ভাই প্রিন্স এডওয়ার্ডকে ডিউক অব এডিনবরা উপাধি প্রদান করেন। এরপর থেকেই সোফি ডাচেস অব এডিনবরা হিসেবে পরিচিত।

এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফর করেছিলেন তিনি। এবারের সফরটি ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তিন দিনের। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) অনুরোধে তাঁর এ সফরের আয়োজন করা হয়েছে।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষসহ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্…

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি
জাতীয়

সাভার-ধামরাইয়ে আরও দুই বাসে আগুন, ছয় দিনে আটটি

ঢাকার সাভার ও ধামরাইয়ে দাঁড় করিয়ে রাখা দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ছয় দিনে সাভার ও ধাম…

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু
জাতীয়

ফরিদপুরে পার্কিং করা বাসে আগুন, ধোঁয়ায় অসুস্থ হয়ে চালকের মৃত্যু

ফরিদপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখ (৫৫) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আগ…