…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪

নিজস্ব প্রতিবেদক
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে, আইসিইউতে ৪
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া আরও শিক্ষার্থী চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন।

ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়াতুল আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় সোমবার দিবাগত রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মাদ্রাসার লাইব্রেরিকক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, কেউ চিকিৎসার জন্য অপেক্ষা করছেন, আবার কেউ চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে সরেজমিনে দেখা যায়, চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

মাদ্রাসার শিক্ষকদের কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত রয়েছেন। শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী এখানে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার কোনো চিহ্ন নেই। সবাই মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন।

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছেন।

মাদ্রাসার শিক্ষার্থীদের বিবরণ অনুযায়ী, গভীর রাতে সবাই যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, তখন লাইব্রেরিকক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং আসবাবপত্র ও বিপুল পরিমাণ কাগজপত্র পোড়ার ঘন কালো ধোঁয়ায় পুরো ফ্লোর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দগ্ধ ও গুরুতর অসুস্থদের বার্ন ইনস্টিটিউটে পাঠানোর পাশাপাশি অন্যান্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে আরিফ, আজিজুল হক সিয়াম, হাসনাত, নাইমুল, ইউসুফ, তানভীর, খাইরুল, হেমায়েত উল্লাহ, লাবিব, আশরাফ ও আবিদের নাম প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পাওয়ামাত্র কাঁচপুর ও শিবু মার্কেট ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে লাইব্রেরির বই ও মূল্যবান আসবাবপত্র পুড়ে মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত উৎস ও সামগ্রিক ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুনে ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী, একজন লাইফ সাপোর্টে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় আগুনের ঘটনায় ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।…

স্বাস্থ্য

শ্রমিকদের চিকিৎসায় ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার হাসপাতাল করছে সরকার

শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গ…

স্বাস্থ্য

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, বিশ্বে সপ্তম দূষিত শহর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ঢাকা সপ্তম স্থানে রয়েছে। বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১৪৭, যা 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিব…

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে—বাঁচানো গেল না ভ্যানচালক আজাহারকে
স্বাস্থ্য

সাপে কাটার পর ওঝার ঝাড়ফুঁক, সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে—বাঁচানো গেল না ভ্যানচালক আজাহারকে

গরুর জন্য ঘাস কাটতে গেলে সাপে দংশন করে ভ্যানচালক আজাহার হাওলাদারকে। বরিশালের মুলাদীর ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে সাপে কাটার পর হাসপাতালে নেওয়ার পরিবর্ত…