…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

শারজায় রানের উৎসব: এক টেস্টে প্রথমবার তিনটি পাঁচ শতাধিক সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

শারজায় জিম্বাবুয়ে ও আফগানিস্তানের রান উৎসবের টেস্ট ড্র হয়েছে। দুই দলের কেউই জিততে পারেনি। তবে চমকে দেওয়ার মতো একগাদা কীর্তি হয়েছে।

টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসেবে একটি ম্যাচের দুই ইনিংসেই ৫০০-র বেশি রান করেছে জিম্বাবুয়ে। তাদের সর্বমোট রান ১০২৭, একটি টেস্ট ম্যাচে কোনো দলের চতুর্থ সর্বোচ্চ। এক হাজারের বেশি রান করা সপ্তম দল তারা।

আফগানিস্তান ও জিম্বাবুয়ের এই শারজা টেস্টই প্রথম টেস্ট ম্যাচ যেখানে তিনটি ৫০০-র বেশি দলীয় সংগ্রহ হয়েছে। এমন কিছু এর আগেও হয়েছে, কিন্তু সেটি প্রথম শ্রেণির ক্রিকেটে। তাও মাত্র দুইবার। ১৯৪৮-৪৯ সালে মহারাষ্ট্র ও বোম্বাইয়ের মধ্যকার রঞ্জি ট্রফি সেমিফাইনাল এবং ডার্বিশায়ার ও নটিংহ্যামশায়ারের মধ্যকার ২০০১ কাউন্টি চ্যাম্পিয়নশিপ।

শারজা টেস্টে সাতটি ভিন্ন ভিন্ন সেঞ্চুরি হয়েছে। এ নিয়ে কেবল ১১তম পুরুষ টেস্টে সাতটি বা তার বেশি ব্যক্তিগত সেঞ্চুরি হলো। কেবল দুটি টেস্টে এর চেয়ে বেশি সেঞ্চুরি হয়েছিল—২০০৫ সালে এন্টিগায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এবং ২০১৩ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের গলে টেস্টে আটটি করে সেঞ্চুরি হয়েছিল।

৪০ বছর ২৭২ দিন বয়সে পুরুষ টেস্ট ম্যাচে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন টেলর। ১৯৯৪ সালে ৪০ বছর ৩১৪ দিন বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১০ রান করে এই রেকর্ড ধরে রেখেছেন গ্রাহাম গুচ।

৪১ বছর ৭৮ দিন বয়সে শারজা টেস্ট খেলার সময় ক্রেইগ আরভিন টেস্টে তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বছর ও ৬ দিন বয়সী এরিক রাওয়েন এবং ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১১ রান করে ৪১ বছর ও ১৯৫ দিন বয়সী জ্যাক হবস তাঁর ওপরে আছেন। জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বয়স্ক টেস্ট সেঞ্চুরিয়ান হয়েছেন আরভিন।

আরভিনসহ পাঁচ খেলোয়াড় জিম্বাবুয়ের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন। নাগপুরে ভারতের বিপক্ষে এন্ডি ফ্লাওয়ারের অপরাজিত ২৩২ রানের পর তিনিই দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। আরভিনের ২০৬ এখন জিম্বাবুয়ে তৃতীয় সর্বোচ্চ স্কোর।

টেলর, ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরে শারজায় একটি সেঞ্চুরি ও ফিফটি করেছেন। জিম্বাবুয়ে দ্বিতীয় দল হিসেবে একই টেস্টে তিনজনের সেঞ্চুরি ও ফিফটি দেখল।

অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে একটি সেঞ্চুরি ও পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা সপ্তম ব্যাটার ব্রায়ান বেনেট। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে টেলরের পর দ্বিতীয় জিম্বাবুয়ান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

শারজা টেস্টে দুই ইনিংস মিলে ৩৪৩ রান দিয়েছেন জিয়া উর রহমান। একটি টেস্ট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ খরুচে বোলার তিনি। ১৯৩০ সালে কিংসটন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৪ রান দিয়ে টমি স্কট এবং ২০০৮ সালে নাগপুর টেস্টে ভারতের বিপক্ষে ৩৫৮ রান দিয়ে জেসন ক্রেজা তাঁর উপরে আছেন। জিয়া প্রথম বোলার হিসেবে এক টেস্ট ম্যাচের দুই ইনিংসেই দেড়শর বেশি রান দিলেন।

কোনো টেস্টে তৃতীয়বারের মতো ৪০ ঊর্ধ্ব বয়সী ব্যাটারদের কাছ থেকে একাধিক সেঞ্চুরির দেখা মিলল। ১৯২৬ সালে লর্ডস টেস্টে ওয়ারেন বার্ডসলে ও হবস সেঞ্চুরি করেছিলেন, দুজনেরই বয়স ছিল ৪৩। একই টেস্টে ৪০তম জন্মদিন পালন করা চার্লস ম্যাকার্টনি সেঞ্চুরি করেন। আবুধাবি টেস্টে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সেঞ্চুরি মারেন মিসবাহ উল হক, কোনো ৪০ ঊর্ধ্ব ব্যাটারের এমন কীর্তি ওটাই প্রথম ও শেষ।

খেলা বিভাগের আরও খবর

খেলা

মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ দেখছে উরুগুয়ে

আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে লিওনেল মেসির অনুপস্থিতিকে কাজে লাগাতে চায় উরুগুয়ে। বিশ্বের সেরা ফুটবলার না থাকার সুযোগে দারুণ কিছু করতে মুখ…

ফিফপ্রো বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি, জায়গা হলো না ব্যালন ডি'অরজয়ী কেইনের
খেলা

ফিফপ্রো বর্ষসেরা একাদশে ফিরলেন মেসি, জায়গা হলো না ব্যালন ডি'অরজয়ী কেইনের

ফুটবলারদের ভোটে নির্বাচিত ফিফপ্রো বর্ষসেরা একাদশে (ওয়ার্ল্ড ইলেভেন) জায়গা পেয়েছেন লিওনেল মেসি। ২০২৬ সালের এই একাদশে একমাত্র আর্জেন্টাইন প্রতিনিধি ত…

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের ধাক্কা: টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ নেমে অষ্টমে বাংলাদেশ
খেলা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারের ধাক্কা: টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ নেমে অষ্টমে বাংলাদেশ

আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ। ৯ নভেম্বর প্রকাশিত হালনাগাদ তালিকায় ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে অষ্টম …

চলে গেলেন ফুটবল সংগঠক হারুনুর রশীদ
খেলা

চলে গেলেন ফুটবল সংগঠক হারুনুর রশীদ

স্বাধীনতার পর ধ্বংসস্তূপ থেকে দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনের অন্যতম পথিকৃৎ, ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল…