…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

দেশের দুটি বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশেই বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে দুই ডিগ্রি।

মঙ্গলবার (১০ নভেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কে বাংলাদেশের প্রতিনিধিদল, নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছে বাংলাদেশের ২১ সদস্যের উচ্চপর্যায়ের সরকারি প্র…

আবহাওয়া ও পরিবেশ

কপ-৩১ থেকে ন্যায্য হিস্যা আদায়ে আশাবাদী রিজভী, তুরস্কে গেলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১) থেকে পরিবেশ বিপর্যয়ের ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ সক্ষম হবে বলে গভীর…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকাসহ আট বিভাগেই বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

ঢাকাসহ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আ…

সাগরে বিলীন হচ্ছে কক্সবাজারের উপকূল, ভিটেহারা শত শত পরিবার
আবহাওয়া ও পরিবেশ

সাগরে বিলীন হচ্ছে কক্সবাজারের উপকূল, ভিটেহারা শত শত পরিবার

ভিটেমাটি, বাড়িঘর—সবই ছিল মোহাম্মদ আলমের। তিন মেয়াদে ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। উপকূলে ভাঙন তাঁর সব কেড়ে নিয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আ…