…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
দণ্ডিতকে পাসপোর্ট দেওয়া হবে বিচারের সঙ্গে মকারি: চিফ প্রসিকিউটর
ছবি: সংগৃহীত

পাসপোর্ট আইন অনুসারে ন্যূনতম দুই বছরের দণ্ডিতকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। এ কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কীভাবে পাসপোর্ট দেবে রাষ্ট্র, এমন প্রশ্ন রেখে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হলে তা হবে বিচারের সঙ্গে মকারি।

মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, তার (শেখ হাসিনা) আপিল দায়েরের আর আইনগত সুযোগ নেই। তাহলে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কি করে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে যদি পাসপোর্ট ইস্যু করে ট্রাভেল পাস ইস্যু করে তাহলে তো এটা বিচারের সঙ্গে রাষ্ট্রের একপ্রকার মকারির শামিল। পাসপোর্ট আইন বলে দিয়েছে ন্যূনতম দুই বছর সাজা হলে পাসপোর্ট দেওয়া যাবে না।

এর আগে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের আইনজীবী স্টিভেন পাওলস কেসি (কিংস কাউন্সেল)।

সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ চিঠি পাঠান তিনি।

চিঠিতে স্টিভেন পাওলস নিজেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে খবর পাওয়া গেছে।

এ অবস্থায় শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে তার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাইকমিশনারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্টিভেন পাওলস।

চিঠিতে বলা হয়, বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক প্রযোজ্য বিভিন্ন সনদের আওতায় উদ্ভূত বাধ্যবাধকতার ভিত্তিতে এ আবেদন করা হয়েছে।

একই সঙ্গে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কী কী নথিপত্র জমা দিতে হবে, সে বিষয়ে হাইকমিশনের পরামর্শ চাওয়া হয়েছে।

চিঠিতে স্টিভেন পাওলস আশা প্রকাশ করেন, বিষয়টি যথাসময়ে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চিফ প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, পাসপোর্ট আইনের বিধান এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনায় রাষ্ট্রের পক্ষে তার জন্য পাসপোর্ট ইস্যু করার কোনো সুযোগ নেই।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

২০২৭ সালে হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি, কোটা বাড়ল ৫ হাজার

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩ হাজার ৫০০ জন।…

জাতীয়

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি

বিগত ১৭ বছরে কোনো ধরনের গুণগত যাচাই-বাছাই ছাড়া অবাধে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় দেশে উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড…

জাতীয়

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্তে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সিইপিএ) খসড়া আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। …

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার, বললেন তথ্য উপদেষ্টা জাহেদ
জাতীয়

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার, বললেন তথ্য উপদেষ্টা জাহেদ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর …