…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন, চারজন খালাস

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন, চারজন খালাস
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গৃহবধূ জ্যোৎস্না বেগম হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন রবি (৩৭), মঞ্জিল (৬৫), শহিদ (৫৫), মাহবুব (৩৫), আমিনুল (৩০), জিয়াউদ্দিন (৫৫) ও সাহাবুদ্দিন (৬০)।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন আবুল কালাম, সুফিয়া আক্তার, কলি আক্তার ও নুরুন্নাহার।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মো. মিজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি প্রতিবেশীদের হামলায় নিহত হন করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া জাটিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০)।

সেদিন সন্ধ্যায় জাটিয়াপাড়া গ্রামের রবির স্ত্রী কলি আক্তার মাটির চুলায় রান্না করছিলেন। রান্নার সময় চুলার ধোঁয়া পার্শ্ববর্তী হাবিবুর রহমানের ঘরে আসে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

তর্কাতর্কির একপর্যায়ে হাবিবুর রহমানের স্ত্রী জ্যোৎস্না বেগমসহ স্বজনদের ওপর হামলা চালানো হয়। হামলায় কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জ্যোৎস্না বেগমকে কিশোরগঞ্জের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে প্রায় এক দশক পর মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায়ে সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মামলাটি বিচারাধীন ছিল কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এ।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কুমিল্লায় একরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার
আইন ও অপরাধ

কুমিল্লায় একরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশের অভিযানে একরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাতে তাদের গ…

আইন ও অপরাধ

ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন ওরফে সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রে…

রাজশাহী ও খুলনায় একের পর এক অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ
আইন ও অপরাধ

রাজশাহী ও খুলনায় একের পর এক অগ্নিকাণ্ড, নাশকতার অভিযোগ

রাজশাহী ও খুলনায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। আর খুলনায় প্রায় ২০ ঘণ্টার ব্যবধানে ককটেল নিক্ষ…

আইন ও অপরাধ

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের অবরোধে পুলিশের গাড়িতে আগুন, থমথমে গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লগি-বৈঠা মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া…