…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

তালেবান ইস্যুতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
তালেবান ইস্যুতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না স্কটল্যান্ড
ছবি: সংগৃহীত

নারী ও কন্যাশিশুদের অধিকার হরণের প্রতিবাদে আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। তালেবান সরকারের অধীনে দেশটিতে নারী ও কন্যাশিশুদের প্রতি আচরণ এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আয়োজিত টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি নেই তাদের। সোমবার এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানায়, নারী ও কন্যাশিশুদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি এবং আফগানিস্তানের মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তানে নারীদের খেলাধুলার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নারীদের সুযোগ ব্যাপকভাবে সংকুচিত হয়েছে।

তালেবান সরকারের দাবি, ইসলামি আইন ও স্থানীয় রীতিনীতির ব্যাখ্যা অনুযায়ী তারা নারীদের অধিকারকে সম্মান করে। তাদের মতে, দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো স্থানীয়ভাবেই সমাধান করা উচিত।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ক্রিকেটীয় সম্পর্ক স্থগিত রাখার ক্ষেত্রে স্কটল্যান্ডের সিদ্ধান্ত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ থেকে আগেই সরে দাঁড়িয়েছে এই দুই ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, আইসিসির গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কিংবা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হলে অথবা প্রতিবছর নীতিটি পর্যালোচনা করা হবে।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়নি স্কটল্যান্ড ও আফগানিস্তান। তবে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, গত জুলাইয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে পুরুষ দলের সিরিজের আগে অনুশীলনের জন্য তাদের কাছে সুযোগ-সুবিধা চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

সেপ্টেম্বরে আফগানিস্তান প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি আসরকে সামনে রেখেও স্কটল্যান্ডে অনুশীলনের সুযোগ চেয়েছিল তারা।

এদিকে খেলোয়াড়দের সঙ্গে চুক্তিগত বাধ্যবাধকতা বিবেচনায় রাখার কথাও জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। আইসিসি আফগানিস্তানের ঘরোয়া লিগকে আনুষ্ঠানিক অনুমোদন দিলে সেখানে অংশ নিতে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করবে সংস্থাটি।

বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড আরও স্পষ্ট করেছে, কোনো খেলোয়াড়কে অনাপত্তিপত্র দেওয়া হলে তা আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচিত হবে না।

এ বিষয়ে মন্তব্য জানতে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

খেলা বিভাগের আরও খবর

লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হলেন বুলবুল
খেলা

লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হলেন বুলবুল

পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপ…

খেলা

ভিলার সঙ্গে ড্রয়ের পর ক্যারিককে বরখাস্তের পথে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ভালো সময় যাচ্ছে না। রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ৪-৪ গোলে ড্র করার পর পয়েন্ট টেবিলে ১৮ নম…

রেফারিং নিয়ে দুই কোচের তোপ, তদন্তে যাচ্ছে সাফ
খেলা

রেফারিং নিয়ে দুই কোচের তোপ, তদন্তে যাচ্ছে সাফ

চলমান সাফ চ্যাম্পিয়নশিপে রেফারিংয়ে পক্ষপাতিত্ব ও অনিয়মের গুরুতর অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রধান কোচ। এ প্রেক্ষাপটে বিষয়টি সাফের অভ্যন…