…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

৩ ডিসেম্বর আসছে অপূর্ব-নীহার নতুন নাটক ‘দূরের মানুষ’

নিজস্ব প্রতিবেদক
৩ ডিসেম্বর আসছে অপূর্ব-নীহার নতুন নাটক ‘দূরের মানুষ’
ছবি: সংগৃহীত

জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহাকে নিয়ে আবারও নাটক বানিয়েছেন নির্মাতা জাকারিয়া সৌখিন। নতুন এই নাটকের নাম ‘দূরের মানুষ’। আগামী ৩ ডিসেম্বর ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ পাবে।

এর আগে সৌখিন অপূর্ব ও নীহাকে নিয়ে একাধিক নাটক বানিয়েছেন। গত মাসে মুক্তি পেয়েছে তাঁদের ‘ভালো আছো তো’ নামের নাটক।

ইতিমধ্যে ‘দূরের মানুষ’ নাটকের একাধিক পোস্টার প্রকাশ পেয়েছে। ফেসবুকে একটি পোস্টারের ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘কিছু মানুষ জীবনে আসে, অথচ কখনো আপন হয়ে ওঠে না। কিন্তু থেকে যায় মনের খুব কাছাকাছি, এক অদ্ভুত দূরত্বে।’

অপূর্বর এই লেখা থেকে ধারণা করা যায়, সম্পর্কের অপূর্ণতার গল্প দেখা যাবে এই নাটকে।

নতুন নাটকটি নিয়ে অপূর্ব বলেন, ‘সৌখিনের অনেক নাটকে এর আগে অভিনয় করেছি। সবগুলো নাটকই বলা যায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি, এবারের গল্পটিও সবার ভালো লাগবে।’

নীহা বলেন, ‘দূরের মানুষ নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, এই নাটকটি দর্শকের মনে জায়গা করে নেবে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

অর্ধেক শুটিংয়ের পর আটকে ‘সোলজার’, তবু প্রথম সিনেমা শেষ করাই চান তানজিন তিশা
বিনোদন

অর্ধেক শুটিংয়ের পর আটকে ‘সোলজার’, তবু প্রথম সিনেমা শেষ করাই চান তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা প্রথমবার সিনেমায় অভিনয় করতে গিয়েই আলোচনায় এসেছেন, কারণ তাঁর সহশিল্পী শাকিব খান। বড় বাজেটের এই সিনেমা ‘সোলজার’-এর…

বিনোদন

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের দাবি ঘিরে বিতর্ক, বাস্তব সংখ্যা অনেক কম

পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা নির্মাণ এবং দেশটির কোনো জনপ্রিয় অভিনেত্রীর বিপরীতে জুটি বাঁধার আগ্রহ প্রকাশ করেছেন ঢালিউডের শী…

বিনোদন

গ্রিসে কাব্য মারানকে বিয়ের পর জানুয়ারি পর্যন্ত সংগীত থেকে বিরতিতে অনিরুদ্ধ

বিয়ের পর পেশাগত ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত …

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে শেষ হলো স্কলাসটিকার দুদিনের নাট্যানুষ্ঠান
বিনোদন

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে শেষ হলো স্কলাসটিকার দুদিনের নাট্যানুষ্ঠান

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’—এই দুটি নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হয়েছে স্কলাসটিকার দুই দিনব্যাপী নাট্যানুষ্ঠান। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায়…