…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

হাম উপসর্গে এক দিনে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৪১ জন

নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে এক দিনে আরও ৪ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৪১ জন
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৪১ জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৫৪১ জন। গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশে মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৪ হাজার ২৯১ জন।

নিশ্চিত হামের হিসাবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫৭ জন। ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২৪ হাজার ৮৮০ জন।

হাসপাতালে ভর্তির হিসাবে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৭৫ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ নয় হাজার ২০৭ জন।

মৃত্যুর হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হওয়ায় ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে এক হাজার ১৯৪ জনে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের, স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন
স্বাস্থ্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্…

স্বাস্থ্য

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ, চিকিৎসাধীন পল্লিচিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্…