…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

দেশের ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
দেশের ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রান্তিক জনগোষ্ঠী নিজ নিজ উপজেলা থেকেই স্বাস্থ্যসেবা পাবেন। প্রাথমিক স্বাস্থ্যসেবাও আরও জোরদার করা হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারগুলোর দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে উত্তরাধিকার সূত্রে স্বাস্থ্য খাতের যে বেহাল অবস্থা পাওয়া গেছে, সারা দেশেই তার চিত্র দেখা যাচ্ছে। কোথাও জনবলের সংকট, কোথাও যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। আবার অনেক হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকবল নেই। অনেক জায়গায় মেডিকেল কলেজ নির্মাণ করা হলেও তৈরি করা হয়নি নিজস্ব ক্যাম্পাস।’

ডা. এম এ মুহিত আরও বলেন, উন্নয়নের নামে স্বাস্থ্য খাতে যে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হয়েছে, তা থেকে উত্তরণে প্রয়োজন পরিকল্পিত কার্যক্রম। সেই পরিকল্পনার আওতায়ই তৈরি হবে নতুন হাসপাতাল।

প্রতিমন্ত্রী বলেন, নতুন এই হাসপাতালগুলোতে কর্মসংস্থান হবে লক্ষাধিক স্বাস্থ্যকর্মীর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডা. নুরুল আমীন এবং সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন
স্বাস্থ্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্…

স্বাস্থ্য

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ, চিকিৎসাধীন পল্লিচিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্…