…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

গুরুদাসপুরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার ৮২ শতাংশ, ব্যবহারকারীর বড় অংশই নারী

নিজস্ব প্রতিবেদক

নাটোরের গুরুদাসপুর উপজেলায় জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের সামগ্রিক হার প্রায় ৮২ শতাংশে উন্নীত হয়েছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী পদ্ধতি গ্রহণকারীদের মধ্যে ৮৮ শতাংশই নারী। উপজেলার সক্ষম দম্পতিদের মধ্যে স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের পদ্ধতি গ্রহণের প্রবণতাই বাড়ছে।

সূত্র জানায়, গুরুদাসপুর উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট জনসংখ্যা ২ লাখ ৩৪ হাজার ৩৪২ জন। এর মধ্যে সক্ষম দম্পতির সংখ্যা ৫৪ হাজার ৫৭২ জন।

এর মধ্যে অস্থায়ী পদ্ধতি গ্রহণ করেন ৩৭ হাজার ১৮৯ জন এবং স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন ৭ হাজার ৩৩৮ জন। সরকারি সংস্থা থেকে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি গ্রহণকারী দম্পতির সংখ্যা ৪৪ হাজার ৫২৭ জন।

অস্থায়ী পদ্ধতি গ্রহণকারীদের মধ্যে খাবার বড়ি খান ২৩ হাজার ২৬৪ জন, কনডম ব্যবহার করেন ৪ হাজার ৭৫৮ জন, ইনজেক্টেবল নেন ৬ হাজার ২১ জন, ইমপ্ল্যান্ট গ্রহণ করেন ২ হাজার ৭৭৪ জন এবং আইইউডি গ্রহণকারী ৩৭৩ জন।

স্থায়ী পদ্ধতি গ্রহণ করেছেন মোট ৭ হাজার ৩৩৮ জন নারী-পুরুষ। এর মধ্যে নারী ৬ হাজার ৫৯০ জন এবং পুরুষ মাত্র ৭৪৮ জন।

ইউনিয়নভিত্তিক হিসাবে সক্ষম দম্পতিদের পদ্ধতি গ্রহণের হারে শীর্ষে রয়েছে মশিন্দা ইউনিয়ন, যেখানে হার ৮৩ দশমিক ৩৯ শতাংশ। সবচেয়ে কম ব্যবহারকারী খুবজীপুর ইউনিয়নে, ৭৮ দশমিক ৬১ শতাংশ।

মোট সক্ষম দম্পতির ১৮ দশমিক ৪১ শতাংশ, অর্থাৎ ১০ হাজার ৪৫ দম্পতি এখনো পদ্ধতি গ্রহণের বাইরে রয়েছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস জানান, মোট সক্ষম দম্পতির একটা বৃহত্তর অংশ নিয়ে বেসরকারি সংস্থা (এনজিও) কাজ করত, কিন্তু তাদের প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই এলাকায় কার্যক্রম শূন্য হয়ে পড়ে।

ডা. আলমাস জানান, পরিবার পরিকল্পনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার, এর সুবিধা-অসুবিধা এবং ছোট পরিবার গঠনে উৎসাহিত করে থাকেন। সরকারিভাবে স্থায়ী, অস্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির সেবা বিনামূল্যে প্রদান করা হয়। কর্মীদের প্রচেষ্টা, প্রচারণা ও সেবা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কারণে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার বাড়ছে বলে জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন
স্বাস্থ্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্…

স্বাস্থ্য

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ, চিকিৎসাধীন পল্লিচিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্…