…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

আফগানিস্তানে মাহরাম ছাড়া নারীদের চিকিৎসা না দিতে পুরুষ চিকিৎসকদের ওপর তালেবানের অঘোষিত নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানে পুরুষ সঙ্গী, অর্থাৎ মাহরাম উপস্থিত না থাকলে অথবা নারী নার্স উপস্থিত না থাকলে নারী রোগীদের চিকিৎসা না দিতে পুরুষ চিকিৎসকদের ওপর অঘোষিত নির্দেশনা দিয়েছে তালেবান সরকার। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনা মানতে পুরুষ চিকিৎসকদের বাধ্য করছেন তালেবান যোদ্ধারা। ফলে মাহরাম বা নারী নার্স না থাকলে রোগীর অবস্থা গুরুতর হলেও পুরুষ চিকিৎসকেরা নারী রোগীকে সরাসরি পরীক্ষা করতে পারছেন না।

গার্ডিয়ান গত জুলাইয়ের একটি ঘটনা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। জুলাইয়ে ফরিদা (ছদ্মনাম) নামে এক নারী দাঁতের তীব্র ব্যথা নিয়ে একটি ক্লিনিকে যান। সেখানে দন্তচিকিৎসক তাঁকে পরীক্ষা করে জানান, তাঁর একাধিক দাঁত ফেলে দিতে হবে এবং সেগুলো নতুন করে লাগাতে হবে। এ জন্য তাঁকে বেশ কয়েকবার ক্লিনিকে আসতে হবে।

ফরিদা তিনবার ক্লিনিকে যানও। কিন্তু এরপর ক্লিনিক থেকে তাঁকে ফোন করে বলা হয়, তারা ফোন না দেওয়া পর্যন্ত যেন তিনি না আসেন। ক্লিনিক থেকে আর ফোন না এলে তিনিই পরে ফোন করেন। তখন ক্লিনিক থেকে জানানো হয়, একটি বিশেষ পরিস্থিতির কারণে তাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে তাঁকে জানানো হবে বলা হলেও এরপর আর তাঁর কাছে কোনো ফোন আসেনি।

উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালের চিকিৎসক শামীম (ছদ্মনাম) এই অঘোষিত নির্দেশনার বিষয়টি গার্ডিয়ানকে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমাদের সরাসরি নারী রোগীদের পরীক্ষা করার সুযোগ নেই, কারণ আমরা তাদের মাহরাম নই। রোগীর অবস্থা যাই হোক, গুরুতর বা কম ভালো, এ ক্ষেত্রে কোনো পার্থক্য নেই।’

দ্য গার্ডিয়ান বলেছে, তালেবান সরকার পুরুষ চিকিৎসক দিয়ে নারীদের চিকিৎসায় বাধা দিলেও ২০২৪ সাল থেকে নারীদের চিকিৎসাবিদ্যা পড়া বন্ধ করে রেখেছে। এ ছাড়া হাসপাতালগুলোতে নারী চিকিৎসক নিয়োগের বিষয়টিও তারা বন্ধ করে রেখেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যেসব নারী চিকিৎসক এখন চিকিৎসাসেবা দিচ্ছেন, তাঁদের সঙ্গেও মাহরাম রাখার বাধ্যবাধকতা রয়েছে।

এক নারী রোগী গার্ডিয়ানকে বলেছেন, তিনি তাঁর বাবার সঙ্গে এক পুরুষ চিকিৎসককে দেখাতে যান। কিন্তু সঙ্গে বাবা থাকা সত্ত্বেও ওই চিকিৎসক তাঁকে দেখেননি। বদলে তাঁকে বলা হয়, অন্য কোনো নারী যদি মাহরাম নিয়ে আসেন, তখন তাঁকে দেখা হবে। কারণ, শরীরে স্পর্শ করার কোনো প্রয়োজন হলে ওই নারী যেন সহায়তা করতে পারেন।

ওই চিকিৎসকের চেম্বারে কোনো নারী কর্মী না থাকায় অন্য নারী আসা পর্যন্ত ওই রোগীকে অপেক্ষা করতে বলা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন
স্বাস্থ্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্…

স্বাস্থ্য

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ, চিকিৎসাধীন পল্লিচিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্…