…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মানিকগঞ্জের ঘিওরে অনিয়মে হাসপাতাল ও দুই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ, জরিমানা ৭৬ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের ঘিওরে নানা অনিয়মের অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। একইসঙ্গে এই তিন প্রতিষ্ঠানকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার আধুনিক হাসপাতাল, ইউনিক মেডিকেল সেন্টার ও এভারগ্রীন মেডিকেল সেন্টারে এই অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস। এ সময় ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে ঘিওর আধুনিক হাসপাতালের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে নারী ও পুরুষের জন্য পৃথক কেবিন বা ওয়ার্ড ছিল না। ছিল না স্বাভাবিক প্রসবের জন্য নির্ধারিত কক্ষ। এ ছাড়া অপারেশন থিয়েটারের (ওটি) নথিতে চিকিৎসকের নাম উল্লেখ না করা, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে অনিয়ম এবং প্যাথলজি বিভাগে নিয়মবহির্ভূতভাবে পরীক্ষা-নিরীক্ষা করার প্রমাণ পাওয়া যায়।

একই অভিযানে এভারগ্রীন মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়।

অন্যদিকে বিভিন্ন অনিয়মের দায়ে ইউনিক মেডিকেল সেন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত মূল্য আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ এবং ল্যাবে শীতাতপ নিয়ন্ত্রণের (এসি) ব্যবস্থা না থাকাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযান শেষে ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম বলেন, সিভিল সার্জনের সঙ্গে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, মানিকগঞ্জের প্রতিটি মানুষ যাতে নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে লক্ষে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। এর অংশ হিসেবে ঘিওরে একটি বেসরকারি হাসপাতাল ও দুটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলোর কোনোটিই স্বাস্থ্যসেবা দেওয়ার উপযুক্ত নয়। সাধারণ মানুষের সঙ্গে এভাবে প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন
স্বাস্থ্য

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত, এনজিওগ্রাম সম্পন্ন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্…

স্বাস্থ্য

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের দাওয়াত খেয়ে ৬০ জনের বেশি অসুস্থ, চিকিৎসাধীন পল্লিচিকিৎসক কিরণ মিয়ার মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্…