…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

রোজার ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম-তুষির ‘আবার দেখা হলে’, সঙ্গে চঞ্চল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
রোজার ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম-তুষির ‘আবার দেখা হলে’, সঙ্গে চঞ্চল চৌধুরী
ছবি: সংগৃহীত

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘আবার দেখা হলে’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। আগামী রোজার ঈদে, অর্থাৎ মার্চের প্রথম সপ্তাহে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে সিনেমাটির।

এর আগে রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমায় জুটি হয়েছেন সিয়াম ও তুষি। কোনো সিনেমায় এটাই তাঁদের প্রথম একসঙ্গে অভিনয়। আন্ধারের মুক্তির কথা ছিল গত অক্টোবরে, কিন্তু শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী বছর ২৬ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

ফলে সিয়াম-তুষি জুটির পর্দায় আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তাঁদের অভিনীত দ্বিতীয় সিনেমা ‘আবার দেখা হলে’ দিয়েই, কারণ সেটি মুক্তি পাচ্ছে আগে।

শঙ্খ দাশগুপ্তের সিনেমায় সিয়াম ও তুষির অভিনয়ের কথা এ মাসের শুরু থেকেই শোনা যাচ্ছিল। তবে নির্মাতা ও অভিনয়শিল্পীরা এত দিন চুপ ছিলেন। অবশেষে গতকাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো।

আবার দেখা হলে সিনেমায় সিয়াম-তুষির সঙ্গে আরও থাকছেন চঞ্চল চৌধুরী। এই জুটির প্রথম সিনেমা আন্ধারেও অভিনয় করেছেন চঞ্চল।

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ, রেজওয়ান পারভেজ প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করছে ফিল্মি ফিচারস। সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

শঙ্খ দাশগুপ্ত জানান, আবার দেখা হলে সিনেমার গল্প সমাজের মধ্যবিত্ত শ্রেণিকে ঘিরে। এতে রয়েছে আবেগ, পারিবারিক মূল্যবোধ ও পারিবারিক আবহ, বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নাটকীয়তা। মূল আবেগকে ঘিরে সিনেমায় হাস্যরসও রয়েছে।

পরিচালক আরও বলেন, ‘এটা মূলত নিজেকে ফিরে পাবার গল্প। এই ফিরে পাবার মধ্যে এত কিছু রয়েছে, যেটা একটা একটা করে বলা মুশকিল। সহজ হবে যদি কেউ তাঁর নিজেকে চিন্তা করেন। নিজের ফেলে আসা সময়কে ফিরে পেতে, খুঁজে দেখতে, প্রশ্ন করতে বা কারণ জানতে চাইলে যে যে অনুভূতি ও পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, এই সিনেমার গল্পও সেভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে, প্রতিটি দর্শকই এটা নিজের সঙ্গে মেলাতে পারবেন।’

আবার দেখা হলে শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বানিয়েছেন ‘প্রিয় মালতী’। এ ছাড়া ওটিটির জন্য তাঁর বানানো ‘চা গরম’ প্রশংসিত হয়েছে।

নির্মাতা জানান, আবার দেখা হলে ড্রামা ঘরানার সিনেমা, যা প্রেক্ষাগৃহে পরিবারের সব বয়সী সদস্যকে নিয়ে উপভোগ করা যাবে। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

বিনোদন

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের দাবি ঘিরে বিতর্ক, বাস্তব সংখ্যা অনেক কম

পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা নির্মাণ এবং দেশটির কোনো জনপ্রিয় অভিনেত্রীর বিপরীতে জুটি বাঁধার আগ্রহ প্রকাশ করেছেন ঢালিউডের শী…

বিনোদন

গ্রিসে কাব্য মারানকে বিয়ের পর জানুয়ারি পর্যন্ত সংগীত থেকে বিরতিতে অনিরুদ্ধ

বিয়ের পর পেশাগত ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত …

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে শেষ হলো স্কলাসটিকার দুদিনের নাট্যানুষ্ঠান
বিনোদন

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে শেষ হলো স্কলাসটিকার দুদিনের নাট্যানুষ্ঠান

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’—এই দুটি নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হয়েছে স্কলাসটিকার দুই দিনব্যাপী নাট্যানুষ্ঠান। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায়…

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরসূরি উপাসনা, তারকা-পুত্রবধূর পরিচয়ের বাইরে নিজের অবস্থান
বিনোদন

৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরসূরি উপাসনা, তারকা-পুত্রবধূর পরিচয়ের বাইরে নিজের অবস্থান

স্বামী ভারতের জনপ্রিয় অভিনেতা রাম চরণ, শ্বশুর মেগাস্টার চিরঞ্জীবী। তবু উপাসনা কোনিডেলার পরিচয় শুধু তারকা পরিবারের পুত্রবধূ হিসেবে নয়। ভারতের অন্যতম…