…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫ জন

নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে এক দিনে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৫৫ জন
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন এক হাজার ২৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৭ জন, বরিশাল বিভাগে ১৪৭ জন, খুলনা বিভাগে ১৬০ জন, রাজশাহী বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৭৬ জন ও সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টার নতুন ভর্তিসহ চলতি বছরের ১৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৫৮ হাজার ৮৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৫২ হাজার ৪৮৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে পাঁচ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

আগের বছরের হিসাবের সঙ্গে তুলনায় বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ
স্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় গড় ঝুঁকিতে থাক…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্…