…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

পাবনায় প্রায় ১০ কোটি টাকায় আধুনিক জেলা কসাইখানা উদ্বোধন, লক্ষ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস

নিজস্ব প্রতিবেদক
পাবনায় প্রায় ১০ কোটি টাকায় আধুনিক জেলা কসাইখানা উদ্বোধন, লক্ষ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস
ছবি: সংগৃহীত

নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ নিশ্চিত করতে পাবনায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন জেলা কসাইখানা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার বাস টার্মিনালসংলগ্ন স্থানে নবনির্মিত কসাইখানাটির উদ্বোধন করা হয়।

কসাইখানাটি উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক খায়রুল ইসলাম, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামারা তাসবিহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু তালেব ও জেলার জ্যেষ্ঠ আইনজীবী মির্জা আজিজুল রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আধুনিক পদ্ধতিতে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের পাশাপাশি নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে।

বক্তাদের ভাষ্য অনুযায়ী, কসাইখানাটি চালুর ফলে স্বাস্থ্যসম্মত পরিবেশে পশু জবাই ও মাংস সরবরাহ ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি এটি জনস্বাস্থ্য সুরক্ষা ও নগর ব্যবস্থাপনায়ও ভূমিকা রাখবে।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে কসাইখানাটি নির্মাণ করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ
স্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় গড় ঝুঁকিতে থাক…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্…