…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › বিনোদন › খবর
বিনোদন

ঢাকায় বাংলা একাডেমিতে ১৪ ও ১৫ নভেম্বর চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় বাংলা একাডেমিতে ১৪ ও ১৫ নভেম্বর চর্যাপদ পুনর্জাগরণ উৎসব
ছবি: সংগৃহীত

বাংলার প্রাচীন আধ্যাত্মিক সংগীত, সাধক-সংস্কৃতি ও চর্যাগীতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব ২০২৬’। দুই দিনব্যাপী এ উৎসবের প্রতিপাদ্য ‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’।

আগামী ১৪ ও ১৫ নভেম্বর ঢাকায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে উৎসবটি। আয়োজন করছে ভাবনগর ফাউন্ডেশন।

উৎসবের প্রথম দিন শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা ও চর্যাগীতির আসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জার্মানির গবেষক ও উন্নয়নকর্মী ড. ম্যাক্স স্টীলে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন লার্নিং ডিজাইন স্টুডিওর লার্নিং ডিজাইনার মিখাইল ইদ্রিস এবং বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন তরিকতে আহলে বায়েত বাংলাদেশের কেন্দ্রীয় সংসদের সভাপতি ডা. শামসুল আলম, কবি, অনুবাদক ও গবেষক শাহেদ কায়েস, সিলেটি নাগরিলিপি গবেষক মোস্তফা সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাইম রানা, বাংলা একাডেমির কর্মকর্তা, কবি ও গবেষক ড. আসাদ আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জোবায়ের আবদুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নাট্যকার ও গবেষক ড. সাইমন জাকারিয়া।

উৎসবের দ্বিতীয় দিন রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় বাংলা একাডেমির বিপরীতে সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গ প্রাঙ্গণে আয়োজন করা হবে চর্যাগীতি প্রশিক্ষণ কর্মশালা, ভাবনগর সাধুসঙ্গ ও চর্যাগীতি শোভাযাত্রা।

দুই দিনের চর্যাগীতি পরিবেশনায় অংশ নেবেন দেশের বিভিন্ন জেলার সাধক ও শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন বরিশালের শাহ আলম দেওয়ান, চুয়াডাঙ্গার সাধিকা সৃজনী তানিয়া, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক, পঞ্চগড়ের রবিউল হক, পটুয়াখালীর বাউল আনিস মুন্সী, জামালপুরের হেলাল উদ্দিন ও ঝিনাইদহের ফতেহ কালাম।

এ ছাড়া কিশোরগঞ্জের অন্ধ আল আমিন সরকার পিপাসী, সুনামগঞ্জের নজরুল ইসলাম রানা, কিশোরগঞ্জের উজ্জ্বল ফকির ও সিদ্দিক ফকির, পাবনার ফকির আবুল হাসেম, ঝিনাইদহের জ্ঞানহীন নাহিম, জামালপুরের এরশাদ হোসেন, কিশোরগঞ্জের জিল্লুর সরকার ও জাকির চিশতি, ব্রাহ্মণবাড়িয়ার হাসান মিয়া, মুন্সীগঞ্জের মিনা পাগলী, শরীয়তপুরের হালিমা খাতুন, নোয়াখালীর আবু বকর সিদ্দিক, সিরাজগঞ্জের ফারুক নূরী, ময়মনসিংহের ফাহিম আহমেদ এবং ঢাকার ইশরাত জাহান তৃষা অংশ নেবেন।

আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবের মধ্য দিয়ে বাংলার আত্মার গান, চর্যাগীতি ও সাধক-সংস্কৃতির ঐতিহ্য চর্চা, সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

বিনোদন বিভাগের আরও খবর

অর্ধেক শুটিংয়ের পর আটকে ‘সোলজার’, তবু প্রথম সিনেমা শেষ করাই চান তানজিন তিশা
বিনোদন

অর্ধেক শুটিংয়ের পর আটকে ‘সোলজার’, তবু প্রথম সিনেমা শেষ করাই চান তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা প্রথমবার সিনেমায় অভিনয় করতে গিয়েই আলোচনায় এসেছেন, কারণ তাঁর সহশিল্পী শাকিব খান। বড় বাজেটের এই সিনেমা ‘সোলজার’-এর…

বিনোদন

পাকিস্তানের সিনেমা হল নিয়ে শাকিবের দাবি ঘিরে বিতর্ক, বাস্তব সংখ্যা অনেক কম

পাকিস্তানের চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে যৌথ উদ্যোগে সিনেমা নির্মাণ এবং দেশটির কোনো জনপ্রিয় অভিনেত্রীর বিপরীতে জুটি বাঁধার আগ্রহ প্রকাশ করেছেন ঢালিউডের শী…

বিনোদন

গ্রিসে কাব্য মারানকে বিয়ের পর জানুয়ারি পর্যন্ত সংগীত থেকে বিরতিতে অনিরুদ্ধ

বিয়ের পর পেশাগত ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতীয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র। ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত …

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে শেষ হলো স্কলাসটিকার দুদিনের নাট্যানুষ্ঠান
বিনোদন

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে শেষ হলো স্কলাসটিকার দুদিনের নাট্যানুষ্ঠান

‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’—এই দুটি নাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে শেষ হয়েছে স্কলাসটিকার দুই দিনব্যাপী নাট্যানুষ্ঠান। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায়…