…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মানিকগঞ্জের ঘিওরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু, ঝাড়ফুঁকের পর চার হাসপাতাল ঘুরতে হলো

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের ঘিওরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু, ঝাড়ফুঁকের পর চার হাসপাতাল ঘুরতে হলো
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে খেতে কাজ করার সময় বিষধর সাপের ছোবলে মো. আওলাদ হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের বরুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আওলাদ হোসেন বরুরিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছোট ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। সাপে কামড়ে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর শ্যালক মো. জাহিদ হোসেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় নিজের লালশাক ও ফুলকপির খেতে কাজ করছিলেন আওলাদ হোসেন। এ সময় একটি সাপ তাঁকে ছোবল দেয়। পরে বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা তাঁকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে দুই ঘণ্টা ধরে ঝাড়ফুঁক করান। এরপর খাওয়াদাওয়া করে তিনি স্থানীয় বাজারে যান।

বেলা সাড়ে ১১টার দিকে বাজারে থাকা অবস্থায় তাঁর শরীরে তীব্র ব্যথা শুরু হয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাঁকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অ্যান্টিভেনম না পাওয়ায় তাঁকে নেওয়া হয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। তারপর পাঠানো হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।

স্বজনদের দাবি, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে অ্যান্টিভেনম ও স্যালাইন দেওয়া হয়। তবে ততক্ষণে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করলে পথে তাঁর মৃত্যু হয়।

পয়লা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নাজমা আক্তার বলেন, মাঠে কাজ করার সময় আওলাদ হোসেনকে সাপে কামড় দেয়। বাড়িতে ফেরার পর প্রথমে তাঁকে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করানো হয়। পরে শরীরে তীব্র ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়া হয়।

ঘিওর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিব আহসান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তিনি ছুটিতে আছেন। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ
স্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় গড় ঝুঁকিতে থাক…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্…