…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ভ্রমণ › খবর
ভ্রমণ

জয়পুরহাটের নান্দাইল দিঘিকে বড় পর্যটনকেন্দ্র করার পরিকল্পনা, জানালেন প্রতিমন্ত্রী আবদুল বারী

নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইল দিঘিকে একটি বড় ও দৃষ্টিনন্দন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার।

প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদন পেলে চলতি অর্থবছরেই এর উন্নয়নকাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে কালাই উপজেলার পুনট ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক এই দিঘি পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এসব কথা জানান।

পরিদর্শনকালে প্রস্তাবিত পর্যটন প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে আবদুল বারী বলেন, পর্যটকদের আকৃষ্ট করতে এবং তাদের বিনোদন ও ভ্রমণসুবিধা বাড়াতে দিঘির চারপাশে হাঁটার পথ (ওয়াকওয়ে), ওয়াচ টাওয়ার, দুটি আধুনিক রেস্টহাউস, পার্ক, কেব্‌ল কার (রজ্জুপথ) ও ব্যাটারিচালিত স্কুটারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে প্রকল্পটি অনুমোদন পেতে পারে বলে তিনি জানান। সেটি হলে চলতি অর্থবছরেই বাস্তবায়নের কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আবদুল বারী আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নান্দাইল দিঘিতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটবে।

এতে স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার পাশাপাশি এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং এ অঞ্চলে বিনোদনের এক নতুন দ্বার উন্মোচিত হবে বলে তিনি উল্লেখ করেন।

দিঘি পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীর স্ত্রী নাজমা আরা বারী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আবদুল আলিমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ভ্রমণ বিভাগের আরও খবর

টানা ১৩ দিনের অবরোধে অচল সাজেকের পর্যটন ও জনজীবন
ভ্রমণ

টানা ১৩ দিনের অবরোধে অচল সাজেকের পর্যটন ও জনজীবন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকের পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। অবরোধের কারণে সাজেকের পর্যটন ও জনজীবন কা…

ভ্রমণ

ডিসেম্বরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী, লক্ষ্য ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করবেন বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে জানুয়ারি …