…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

হবিগঞ্জে মাহদি হাসানের বাড়িতে পেট্রোল বোমার অভিযোগ ‘নাটক’, বলছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে মাহদি হাসানের বাড়িতে পেট্রোল বোমার অভিযোগ ‘নাটক’, বলছে পুলিশ
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগকে ‘নাটক’ বলে মন্তব্য করেছে পুলিশ।

পুলিশের দাবি, পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং মাহদি হাসানের চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান।

ফেসবুক লাইভে মাহদি হাসান জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাদের ঘরের টিনের চালে ঢিলের মতো দুটি বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন।

লাইভে মাহদি হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে।’

এদিকে, মাহদি হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

ওসি জাহিদুল হক বলেন, ‘এটি মাহদি হাসানের নাটক। তার ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তার চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।’

ওসি আরও বলেন, মূলত চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদি হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্টসার্কিট
সিলেট বিভাগ

হবিগঞ্জে বৈছাআ নেতা মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, পুলিশ বলছে শর্টসার্কিট

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।…

সাত ঘণ্টার বৈঠকের পর শর্ত সাপেক্ষে খুলল শ্রীমঙ্গলে ফিনলের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা
সিলেট বিভাগ

সাত ঘণ্টার বৈঠকের পর শর্ত সাপেক্ষে খুলল শ্রীমঙ্গলে ফিনলের খেজুরিছড়া চা-বাগান ও কারখানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে টি কোম্পানির খেজুরিছড়া চা-বাগান ও চা কারখানা অবশেষে খুলে দেওয়া হয়েছে। সাত ঘণ্টা ধরে চলা বৈঠকের পর শর্ত সাপেক্ষে বাগান…

সিলেট বিভাগ

সিলেটের রাতারগুলে গোপন বৈঠক ঘিরে দেশজুড়ে অভিযান: মামলায় আসামি ১৯৫, গ্রেপ্তার ১৬

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় একটি ইকো রিসোর্টে গোপন রাজনৈতিক সভার ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার…

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলের রিসোর্টে সাবেক এমপির সভার মামলায় আরও তিনজন গ্রেপ্তার
সিলেট বিভাগ

সিলেটের গোয়াইনঘাটে রাতারগুলের রিসোর্টে সাবেক এমপির সভার মামলায় আরও তিনজন গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে একটি রিসোর্টে শিক্ষা সফরের নাম করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের সভা করার ঘটনায় করা ম…