…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

মতলব উত্তরে পাতার স্তূপ সরাতে গিয়ে গোখরার কামড়, জীবন্ত সাপ বোতলে ভরে হাসপাতালে গৃহবধূ

নিজস্ব প্রতিবেদক
মতলব উত্তরে পাতার স্তূপ সরাতে গিয়ে গোখরার কামড়, জীবন্ত সাপ বোতলে ভরে হাসপাতালে গৃহবধূ
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিষধর গোখরা সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েছেন শান্তা বেগম (২৭) নামের এক গৃহবধূ। তাঁকে হাসপাতালে নেওয়ার সময় স্বজনেরা জীবন্ত সাপটিকেও একটি বোতলে ভরে সঙ্গে নিয়ে যান।

শুক্রবার বিকেলে মতলব উত্তর উপজেলার একলাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। শান্তা বেগম ওই এলাকার সায়েম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির উঠানে জ্বালানির জন্য রাখা গাছের ডালপালা ও পাতার স্তূপ সরাচ্ছিলেন শান্তা বেগম। এ সময় সেখান থেকে সাপটি বেরিয়ে এসে তাঁর ডান পায়ে কামড় দেয়।

শান্তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা সেখানে ছুটে আসেন। পরে তাঁরা সাপটিকে একটি প্লাস্টিকের বোতলে ভরে শান্তাকে নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে যান।

শান্তার এক স্বজন বলেছেন, কোন সাপে কামড়েছে তা চিকিৎসককে দেখিয়ে সঠিক ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করার জন্যই তাঁরা সাপটি বোতলে বন্দী করে হাসপাতালে নিয়ে এসেছেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক আসিবুল হাসিব জানিয়েছেন, সাপটি বিষধর গোখরা জাতের। তিনি শুক্রবার রাতে বলেন, শান্তার চিকিৎসা চলছে এবং আপাতত তিনি শঙ্কামুক্ত।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ
স্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় গড় ঝুঁকিতে থাক…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্…