…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডায়েট-ব্যায়ামেও ওজন না কমলে দায়ী হতে পারে কর্টিসল, নিয়ন্ত্রণে যেসব খাবার

নিজস্ব প্রতিবেদক
ডায়েট-ব্যায়ামেও ওজন না কমলে দায়ী হতে পারে কর্টিসল, নিয়ন্ত্রণে যেসব খাবার
ছবি: সংগৃহীত

ডায়েট চার্ট মেনে খাওয়া কিংবা নিয়মিত শরীরচর্চার পরও অনেকের ওজন কমতে চায় না, বিশেষ করে পেটের মেদ যেন জেদ ধরে বসে থাকে। পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, এর পেছনে বড় একটি কারণ হতে পারে শরীরের কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যাওয়া।

কর্টিসল মূলত শরীরের স্ট্রেস হরমোন। অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এই হরমোনের নিঃসরণ বেড়ে যায়।

কর্টিসলের মাত্রা দীর্ঘ সময় বেশি থাকলে শরীর নিজেকে বিপদে আছে মনে করে ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করতে শুরু করে। ফলে বিপাকক্রিয়া ধীর হয়ে যায় এবং বিশেষ করে পেটের চারপাশে চর্বি জমতে থাকে। পাশাপাশি এই হরমোন মিষ্টি ও উচ্চ ক্যালরিযুক্ত খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে।

সামুদ্রিক মাছ—যেমন স্যামন, টুনা বা দেশি সামুদ্রিক মাছ—খাদ্যতালিকায় রাখা যেতে পারে। আখরোট, চিয়া সিড ও তিসির বীজে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা শরীরের প্রদাহ কমায় এবং কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর।

ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে ও ঘুমের মান উন্নত করে, যা কর্টিসল কমানোর জন্য অপরিহার্য। পালংশাক, মিষ্টিকুমড়ার বীজ, কাঠবাদাম, কলা ও অ্যাভোকাডো থেকে প্রচুর ম্যাগনেশিয়াম পাওয়া যায়।

মানসিক চাপের সময় শরীরে ভিটামিন সি-এর চাহিদা বেড়ে যায়। কমলা, লেবু, পেয়ারা, আমলকী, স্ট্রবেরি ও ক্যাপসিকাম অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা ঠিক রেখে কর্টিসল কমাতে সাহায্য করে।

অন্ত্রের স্বাস্থ্যের সঙ্গে মস্তিষ্ক ও হরমোনের সরাসরি সম্পর্ক রয়েছে। টকদই, পান্তা ভাত বা ফারমেন্টেড খাবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা মানসিক চাপ ও কর্টিসল কমাতে সহায়ক।

গ্রিন টিতে থাকা এল-থিয়ানিন নামের অ্যামিনো অ্যাসিড মস্তিষ্ককে শিথিল করে ও কর্টিসল কমায়। ক্যাফেইনমুক্ত ক্যামোমাইল চা বা তুলসী চা পান করলেও স্ট্রেস কমে। অন্তত ৭০ শতাংশ কোকোযুক্ত ডার্ক চকলেটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড থাকে; পরিমিত পরিমাণে খেলে মন ভালো থাকে ও স্ট্রেস হরমোনের নিঃসরণ কমে।

কর্টিসল নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত ক্যাফেইন ও ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা উচিত, কারণ এসব খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে কর্টিসল নিঃসরণকে আরও উসকে দেয়।

তবে শুধু উপযোগী খাবার খাওয়াই যথেষ্ট নয়। কর্টিসল কমাতে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘণ্টা গভীর ঘুম, পর্যাপ্ত পানি পান এবং হালকা ব্যায়াম বা মেডিটেশন জরুরি। শরীর ও মন চাপমুক্ত থাকলেই ডায়েট ও ব্যায়ামের আসল সুফল মিলবে এবং ওজন কমবে স্বাভাবিকভাবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ
স্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় গড় ঝুঁকিতে থাক…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্…