…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

যশোর জেনারেল হাসপাতালে রাতের আকস্মিক পরিদর্শনে চিকিৎসায় বিলম্ব দেখে অসন্তোষ প্রতিমন্ত্রী অমিতের

নিজস্ব প্রতিবেদক
যশোর জেনারেল হাসপাতালে রাতের আকস্মিক পরিদর্শনে চিকিৎসায় বিলম্ব দেখে অসন্তোষ প্রতিমন্ত্রী অমিতের
ছবি: সংগৃহীত

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীদের চিকিৎসায় বিলম্ব ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার রাতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তাঁর পরিদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, সরকারি সফরে নিজ সংসদীয় আসনে এসে দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে রাত ৮টার দিকে হাসপাতালে যান প্রতিমন্ত্রী। সেখানে তিনি পুরুষ, মহিলা ও মেডিসিন বিভাগ ঘুরে দেখেন।

পরিদর্শনের সময় তিনি বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলেন এবং বিশেষ করে বয়স্ক রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মেডিসিন বিভাগের মেঝেতে চিকিৎসাধীন এক নারী ও একটি শয্যায় থাকা এক পুরুষ রোগীর চিকিৎসায় বিলম্ব এবং অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় দায়িত্বপ্রাপ্ত নার্সকে সংশ্লিষ্ট চিকিৎসককে দ্রুত ডেকে রোগীর চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। চিকিৎসক রোগীকে দেখার পর এক ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত জানাতেও বলেন তিনি।

ভিডিওতে প্রতিমন্ত্রীকে নার্সের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনি মেডিসিন ইউনিট ওয়ানে ফোন করেন, ডাক্তারকে আমার কথা বলেন। ডাক্তার এই রোগীকে এখন দেখবে।’

রোগীকে দেখার পর অনতিবিলম্বে তাঁর শারীরিক অবস্থার খবর দিতে হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রোগী দেখার পরে এক ঘণ্টার মধ্যে আমি ডাক্তারের ফোন চাই।’ এ সময় নার্সের বক্তব্য ও আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, প্রতিমন্ত্রী যে ওয়ার্ড পরিদর্শন করেছেন, সেখানে তখন চিকিৎসক উপস্থিত ছিলেন। তবে একজন রোগীর মৃত্যু হওয়ায় তিনি ব্যস্ত থাকায় প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি।

তত্ত্বাবধায়ক আরও জানান, চিকিৎসায় বিলম্বের অভিযোগ ওঠা রোগীকে চিকিৎসক তাৎক্ষণিকভাবে সেবা দিয়েছেন। পরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক প্রতিমন্ত্রীকেও রোগীর বিষয়ে প্রতিবেদন দিয়েছেন। বর্তমানে ওই রোগীর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ
স্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় গড় ঝুঁকিতে থাক…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্…