…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ‘মেডিকেল সিটি’: হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং প্রতিষ্ঠানের পরিকল্পনা, নিউইয়র্কে প্রাথমিক আলোচনা

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানের হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়।

যুক্তরাষ্ট্রের সহায়তা পেলে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল সিটি’ প্রতিষ্ঠার পরিকল্পনা করবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্যোগটি চূড়ান্ত রূপ নিতে কাজ চলছে।

নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে গত বুধবার (১১ নভেম্বর) এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদার।

শনিবার (১৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি ও চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রস্তাবিত মেডিকেল সিটিতে উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির ব্যবস্থা থাকবে। আধুনিক মেডিকেল শিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের সুযোগও রাখা হবে।

একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা বৈঠকে তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার।

বৈঠকের আগে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা অবকাঠামো, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার।

প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এএসএএএল’র সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে কর্মরত অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভ…

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ
স্বাস্থ্য

প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা: ৫০ বছর থেকে নিয়মিত পিএসএ পরীক্ষার সুপারিশ

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্যানসার সোসাইটি প্রোস্টেট ক্যানসার পরীক্ষায় নতুন নির্দেশনা দিয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় গড় ঝুঁকিতে থাক…

স্বাস্থ্য

সুস্থ বাংলাদেশ গড়তে স্বাস্থ্যসেবা ও গবেষণায় অংশীদারিত্ব গড়তে হবে: গুলশানে ডা. জুবাইদা রহমান

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তু…

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে
স্বাস্থ্য

বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু, তদন্ত চলছে

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৪ নভেম্বর) সন্…