…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

জাপানের কাছে হারের পর আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর, ‘ব্যাগ গুছিয়ে বিদায় নাও’

নিজস্ব প্রতিবেদক
জাপানের কাছে হারের পর আনচেলত্তিকে বরখাস্তের দাবি রোমারিওর, ‘ব্যাগ গুছিয়ে বিদায় নাও’
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ১৯৯৪ বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকার ইতালিয়ান কোচকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুলেছেন।

শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুরুতেই চাপে পড়ে ব্রাজিল। তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ১৯ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাপান।

তবে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের দুই গোলে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়ুস ৩৩ ও ৭৫ মিনিটে গোল করেন।

শেষ পর্যন্ত যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে জাপান। এই হারে আনচেলত্তির ওপর চাপ আরও বেড়েছে।

ম্যাচের শেষ দিকে জাপানের জয়সূচক গোলের আগে হওয়া একটি ফাউল নিয়ে বিতর্ক তৈরি হয়। এর প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন আনচেলত্তি ও বদলি হিসেবে মাঠে নামা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।

হারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ প্রকাশ করেন রোমারিও। আনচেলত্তিকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘অনেক হয়েছে, আনচেলত্তি! ব্যাগ গুছিয়ে বিদায় নাও! তোমার অতীত অর্জন নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলের ইতিহাসে তুমি অন্যতম সেরা কোচ। তবে সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখনো কিছুই দিতে পারোনি। আমরা আর সহ্য করতে পারছি না।’

আনচেলত্তিকে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পরামর্শও দিয়েছেন রোমারিও। তিনি লিখেছেন, ‘কোচিং চালিয়ে যেতে চাইলে ক্লাবে ফিরে যাও, যেখানে নিজের নাম প্রতিষ্ঠা করেছো। ব্রাজিল দল আর এভাবে ঝুঁকি নিতে পারে না কিংবা কী হয় তা দেখার অপেক্ষায় থাকতে পারে না।’

শুধু আনচেলত্তি নন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদকেও সরাসরি বার্তা দিয়েছেন রোমারিও। জাউদকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘আপনি তরুণ, ব্রাজিলিয়ান এবং আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের জন্য আপনি ভালো কিছু চান। এবার সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। প্রমাণ করতে হবে, এমন সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস আপনার আছে।’

এরপর আরও কঠোর ভাষায় রোমারিও বলেন, ‘সভাপতি, আনচেলত্তিকে বের করে দিন! ব্রাজিলের জার্সি নিয়ে ছেলেখেলা করা যায় না। আমরা ইতিমধ্যে যথেষ্ট অপমান সহ্য করেছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট করার ঝুঁকি নিতে পারি না। বিশ্বকাপ হাতছাড়া হয়ে গেলে পরে কেঁদে কোনো লাভ হবে না। ব্যবস্থা নেওয়ার সময় এখনই।’

রোমারিওর মতে, আরেকটি বড় টুর্নামেন্টে ব্যর্থতা এড়াতে এখনই সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। জাপানের কাছে এই হার ও তার পরের এই প্রকাশ্য দাবি ব্রাজিল শিবিরে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও বাড়িয়ে দিয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক ম্যাচের প্রথম বলেই ফিরলেন রবিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ দলে অভিষেক হয়েছে মাহফিজুল ইসলাম রবিনে…

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক রবিনের
খেলা

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক রবিনের

সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক নাজমুল হো…

চতুর্থ রাউন্ডে নুনেসকে হারিয়ে ইউএফসি খেতাব ধরে রাখলেন কায়লা হ্যারিসন
খেলা

চতুর্থ রাউন্ডে নুনেসকে হারিয়ে ইউএফসি খেতাব ধরে রাখলেন কায়লা হ্যারিসন

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শনিবার রাতে ইউএফসি ব্যান্টামওয়েট চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছেন কায়লা হ্যারিসন। চতুর্থ রাউন্ডে সাবমিশনে তিনি হারিয়েছেন আমান্ড…