…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

রাগবি কিডস ফেস্টিভ্যালে চ্যাম্পিয়ন গুলশান ইয়ুথ ক্লাব

নিজস্ব প্রতিবেদক

আনন্দঘন পরিবেশ ও উৎসবমুখর আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘রাগবি কিডস ফেস্টিভ্যাল-২০২৬’। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় এবং গুলশান ইয়ুথ ক্লাবের সহযোগিতায় শনিবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনালে ওল্ড ডি.ও.এইচ.এস ক্লাবকে ২-১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক গুলশান ইয়ুথ ক্লাব। রানার-আপ হয়েছে ওল্ড ডি.ও.এইচ.এস ক্লাব।

শনিবার বিকেল ৪টায় গুলশান ইয়ুথ ক্লাব মাঠে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহ-সভাপতি ও কিডস রাগবি ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান তারেক চৌধুরী।

বিকেল থেকে শুরু হওয়া এই ক্রীড়া উৎসব চলে রাত ৯টা পর্যন্ত। দিনের প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হয় গুলশান ইয়ুথ ক্লাব ও ওল্ড ডি.ও.এইচ.এস ক্লাব। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ২-১ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে গুলশান ইয়ুথ ক্লাব।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার উজ জামান, ফেস্টিভ্যাল কমিটির চেয়ারম্যান ও ফেডারেশনের সহ-সভাপতি তারেক চৌধুরী, ফেস্টিভ্যাল সম্পাদক ও যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ভরসা, সহ-সভাপতি মৌসুম আলী ও আতিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক সাঈদ আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার
খেলা

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার

ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। তবে এই জয় ভারতের প্রধান কোচ ন…

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
খেলা

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও পরে ঘুরে দাঁড…

সাফ ফাইনালে যোগ করা সময়ের গোলে বিরতিতে এগিয়ে পাকিস্তান, ভারত পিছিয়ে ০–১
খেলা

সাফ ফাইনালে যোগ করা সময়ের গোলে বিরতিতে এগিয়ে পাকিস্তান, ভারত পিছিয়ে ০–১

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার শিরোপার লড়াইয়ে প্রথমার্ধ শেষ…

খেলা

সাফ ফাইনালের আগে শেষ অনুশীলন সারল ভারত ও পাকিস্তান, মঙ্গলবার ঢাকায় শিরোপার লড়াই

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগের দিন সোমবার শেষ অনুশীলন সেরেছে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শিরোপার লড়াইয়ে মুখোমু…