…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন, অভিভাবকদের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
বরিশালের আগৈলঝাড়ায় নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন, অভিভাবকদের জরিমানা
ছবি: সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নবম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার বিয়ে দুটি বন্ধ করেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট অভিভাবকদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি মুচলেকা নিয়ে মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক করা হয়।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার দুপুরে উপজেলার রাজিহার গ্রামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করেছিলেন অভিভাবকেরা। বরযাত্রীসহ দুই শতাধিক অতিথির জন্য ছয় ডেক খাবারও রান্না করা হয়েছিল।

বাল্যবিয়ের খবর পেয়ে ইউএনও নিরুপম মজুমদার আগৈলঝাড়া থানার এসআই আল আমীন খালাসি, গ্রাম পুলিশ ও স্থানীয়দের নিয়ে রাজিহার গ্রামে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করেন।

তথ্য গোপন করে ভুয়া জন্মসনদ তৈরি ও বাল্যবিয়ের আয়োজনের অপরাধে ওই মেয়েটির বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়ের জন্য রান্না করা খাবারগুলো পাশের একটি এতিমখানায় দেওয়ার নির্দেশ দেন ইউএনও।

একই দিন উপজেলার পার্শ্ববর্তী রাংতা গ্রামে নবম শ্রেণির আরেক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছিল। ইউএনও ঘটনাস্থলে যাওয়ার আগেই বিষয়টি টের পেয়ে ওই কিশোরীর অভিভাবকেরা পালিয়ে যান।

পরে রাংতা গ্রামের ঘটনাস্থলে ছেলের ভাই ও কিশোরীর নানিকে পাওয়া যায়। বাল্যবিয়ের অভিযোগে তাঁদের দুজনকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও নিরুপম মজুমদার বলেন, ‘বাল্যবিবাহ এক ধরনের অভিশাপ। বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার রয়েছে। বাল্যবিয়ের সঙ্গে কোনো আপস নেই।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

উজিরপুরে ইউএনও আলী সুজার বদলি ঠেকাতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
জাতীয়

উজিরপুরে ইউএনও আলী সুজার বদলি ঠেকাতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছ…

জাতীয়

গ্লোবাল শিল্ড কর্মসূচিতে প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ, জানালেন ড. সাইমুম পারভেজ

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় অন্তত ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পে…

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয়

টুঙ্গিপাড়ায় থানায় আগুনের পর এমপি এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন দেওয়ার পর গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জি…

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…