…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

মানিকগঞ্জে শ্রমিকবাহী বাসের চাকা ফেটে ভ্যান ও ট্রাকে ধাক্কা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জে শ্রমিকবাহী বাসের চাকা ফেটে ভ্যান ও ট্রাকে ধাক্কা, আহত ৮
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকবাহী একটি বাসের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানগাড়ি ও ট্রাককে ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাস ও ভ্যানের যাত্রীসহ অন্তত আটজন আহত হয়েছেন, তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আজ সোমবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকামুখী পোশাক কারখানার শ্রমিকবাহী বাসটি আকিজ টেক্সটাইলের সামনে পৌঁছালে হঠাৎ এর সামনের চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়, পরে সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে আঘাত করে।

আহতদের মধ্যে গুরুতর তিনজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে, তবে ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে; ক্ষতিগ্রস্ত ভ্যানচালক বা যাত্রীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
জাতীয়

রাজধানীতে এক রাতে পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাব…

উজিরপুরে ইউএনও আলী সুজার বদলি ঠেকাতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
জাতীয়

উজিরপুরে ইউএনও আলী সুজার বদলি ঠেকাতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছ…

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বর্ডার গার্ড…

জাতীয়

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য হলো বাংলাদেশ, জ্বালানি-অবকাঠামো-প্রযুক্তিতে বিনিয়োগের সুযোগ

ঢাকা থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সংস্থা…