…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাফ ফাইনালের আগে পাকিস্তানকে ফেভারিট মানতে নারাজ ভারতের কোচ নওশাদ মুসা

নিজস্ব প্রতিবেদক
সাফ ফাইনালের আগে পাকিস্তানকে ফেভারিট মানতে নারাজ ভারতের কোচ নওশাদ মুসা
ছবি: সংগৃহীত

সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১–০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে পাকিস্তান। দারুণ ফুটবল খেলা দলটিকে শিরোপা লড়াইয়ে এগিয়ে রাখছেন অনেকেই। তবে ফাইনালের আগে পাকিস্তানকে ফেভারিট মানতে নারাজ ভারতের প্রধান কোচ নওশাদ মুসা।

ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে পাকিস্তানকে ফেভারিট মানা প্রসঙ্গে নওশাদ মুসা বলেন, ‘আমাদের হারাতে পারলে তারা এগিয়ে থাকবে। আমি শুধু এটুকুই বলব, প্রথম ম্যাচের আগেই বলেছিলাম তারা ভালো দল। আর আমি সেটিকে সম্মান করি।’ তাঁর সোজাসাপ্টা কথা, ফাইনালে ভারতকে হারাতে পারলেই কেবল পাকিস্তান এগিয়ে থাকবে।

দ্বিতীয় সারির দল নিয়ে এসেও সাফে আরেকটি শিরোপার দুয়ারে দাঁড়িয়ে ভারত, দশম শিরোপার লক্ষ্যে নামছে তারা। তবে নিজেদের ‘বি’ দল মানতে ঘোর আপত্তি ভারতীয় কোচের।

নওশাদ মুসা বলেন, ‘আপনারা যে দুর্বল স্কোয়াড বা “বি” দলের কথা বলছেন, আমার কাছে এটি কোনো “বি” দল নয়। আমরা যেভাবে পারফর্ম করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা ফাইনালে আছি। আমার ছেলেরা যখন ইতিমধ্যেই প্রমাণ করেছে যে তারা সেরা, তখন একে “বি” দল বলব কেন?’

গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩–২ গোলে হারিয়েছিল ভারত। তবে ফিফা উইন্ডোর কারণে দেরিতে আসা চার প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় বদলে গেছে পাকিস্তানের চেহারা। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে দারুণ ছন্দে ছিল তারা।

প্রতিপক্ষের শারীরিক সক্ষমতার বিপরীতে নিজেদের গতিকেই বড় অস্ত্র মানছেন নওশাদ মুসা। তিনি বলেন, ‘এটা অবশ্যই ভালো দিক, তবে আমার মনে হয় আমার খেলোয়াড়েরা বেশি দ্রুতগতির ও চটপটে, যা আমার জন্য বাড়তি সুবিধা হবে। তাই বিষয়টি নিয়ে তাদেরই চিন্তিত হওয়া উচিত।’

প্রথম ম্যাচের চেয়ে বদলে যাওয়া পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ভিন্ন কৌশল নিয়ে মাঠে নামার কথাও জানিয়েছেন ভারতীয় কোচ। তিনি বলেন, ‘অবশ্যই, প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছিলাম, এবারের ধরন ভিন্ন হবে। কারণ, তারা যেভাবে খেলছে এবং এখন তাদের যে খেলোয়াড়েরা আছে, তাতে প্রতিপক্ষকে দেখার ও খেলার ধরনে আমার পরিবর্তন আনা প্রয়োজন। তাই নিশ্চিতভাবেই আমরা ভিন্ন কৌশল নিয়ে নামব।’

ফাইনাল নিয়ে বাড়তি কোনো চাপ অনুভব করছেন না ভারতের অধিনায়ক চিংলেনসানা সিংও। কিংবদন্তি সুনীল ছেত্রীর কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে নেতৃত্ব দিতে চান তিনি। সংবাদ সম্মেলনে সানা সিং বলেন, ‘আমরা এখানে দেশের হয়ে খেলতে এসেছি এবং যেকোনো পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমরা সব সময় নিজেদের সেরাটা দিই এবং কালও ট্রফি জিততে আমাদের সেরাটাই দেব।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

শারজায় আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

শারজায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। আফগানদের ৪১৮ রানের লক্ষ্য দিয়েছিল জিম্…

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার
খেলা

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার

ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। তবে এই জয় ভারতের প্রধান কোচ ন…

নিউজিল্যান্ডের ব্যাটারের সঙ্গে বাজে আচরণে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন ভারতের পেসার গুরনুর ব্রার
খেলা

নিউজিল্যান্ডের ব্যাটারের সঙ্গে বাজে আচরণে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন ভারতের পেসার গুরনুর ব্রার

নিউজিল্যান্ডের এক ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণের শাস্তি পেয়েছেন ভারতের পেসার গুরনুর ব্রার। আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস…

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
খেলা

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও পরে ঘুরে দাঁড…