…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

বরিশালে বিসিবি পরিচালক ফরচুন মিজানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
বরিশালে বিসিবি পরিচালক ফরচুন মিজানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের মানববন্ধন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার প্রতিবাদে সোমবার নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফরচুন মিজান আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অর্থায়ন করেন। এত লোক থাকতে আওয়ামী লীগের পদধারী একজন ব্যক্তিকে কেন বিসিবির পরিচালক করা হয়েছে, সেই প্রশ্নও তোলেন তাঁরা। মিজানকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতারা।

সমাবেশে মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হুদা বলেন, ‘মিজান সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি। যাঁরা মিজানের পক্ষ নেন, তাঁদের বলব, বিএনপির ঘরে থেকে এ ধরনের দালালি বন্ধ করেন।’

কর্মসূচিতে বরিশাল ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, বিএম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাতুল, আল আমিনসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেন বিসিবি পরিচালক মিজানুর রহমান। তাঁর বক্তব্যের ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এর পরিপ্রেক্ষিতে বরিশাল স্টেডিয়ামে তাঁর ব্যানারে আগুন দেন এবং কুশপুত্তলিকা দাহ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসব বিক্ষোভ ও অভিযোগের বিষয়ে মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি জানি না। ব্যানার ছেঁড়ায় কী আসে যায়?’ তবে প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য এভাবে ব্যঙ্গ করা মিজানের ঠিক হয়নি। তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণেই নেতা-কর্মীরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

তারিন আরও বলেন, ফরচুন বরিশাল দল ও ক্লাবের মাধ্যমেই মিজানের ক্রীড়াঙ্গনে উত্থান। তবে মিজান নিজে কখনো খেলাধুলা করেছেন বলে তাঁর জানা নেই।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

শারজায় আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

শারজায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। আফগানদের ৪১৮ রানের লক্ষ্য দিয়েছিল জিম্…

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার
খেলা

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার

ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। তবে এই জয় ভারতের প্রধান কোচ ন…

নিউজিল্যান্ডের ব্যাটারের সঙ্গে বাজে আচরণে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন ভারতের পেসার গুরনুর ব্রার
খেলা

নিউজিল্যান্ডের ব্যাটারের সঙ্গে বাজে আচরণে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন ভারতের পেসার গুরনুর ব্রার

নিউজিল্যান্ডের এক ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণের শাস্তি পেয়েছেন ভারতের পেসার গুরনুর ব্রার। আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস…

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
খেলা

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও পরে ঘুরে দাঁড…