…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

‘হামজা একা ম্যাচ জেতাতে পারবে না, আমিও না’ — পাকিস্তানের কাছে হারের পর শমিত সোম

নিজস্ব প্রতিবেদক
‘হামজা একা ম্যাচ জেতাতে পারবে না, আমিও না’ — পাকিস্তানের কাছে হারের পর শমিত সোম
ছবি: সংগৃহীত

জাতীয় স্টেডিয়ামে আজকের ফাইনালটা হতে পারত বাংলাদেশ-ভারতের। ভক্ত-সমর্থকেরা অপেক্ষায় ছিলেন, কখন হামজা চৌধুরী ও শমিত সোম মাঠে নামবেন; ২৩ বছর পর আরেকটি সাফ জয়ের উদ্‌যাপনের প্রস্তুতিও নিচ্ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু গত ১৪ নভেম্বর পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে গেছে বাংলাদেশের।

গত শনিবার সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। হারের ব্যবধান মাত্র এক গোলের হলেও ম্যাচে বাংলাদেশকে সেই অর্থে খুঁজে পাওয়া যায়নি। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একের পর এক আক্রমণ সামলেছেন, তবে পাকিস্তানের রক্ষণদুর্গে বাংলাদেশের ফুটবলাররা সেভাবে আক্রমণ গড়তে পারেননি; অধিনায়ক হামজাকে একরকম বোতলবন্দী করে রেখেছিল পাকিস্তান।

অথচ গত ১১ নভেম্বর শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর সাফে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। সেই ম্যাচে অধিনায়ক হামজার শুরুটা ছিল মনে রাখার মতো: তাঁর অ্যাসিস্টে শমিত সোম গোল করেছিলেন, হামজা নিজেও গোল করেছিলেন।

হারের পর কানাডাপ্রবাসী ২৯ বছর বয়সী মিডফিল্ডার শমিত সোম মনে করেন, জিততে হলে দল হিসেবেই খেলতে হবে। তিনি বলেন, ‘কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে। কীভাবে উন্নতি করতে পারি, সেটা বের করার চেষ্টা করছিলাম। এটা দলীয় খেলা। হামজা এককভাবে ম্যাচ জেতাতে পারবে না। আমিও একা জেতাতে পারব না। এটা দলীয় খেলা।’

সেমিফাইনাল চলাকালে গ্যালারিতে স্মোক ফ্লেয়ার ছুড়ে মেরেছিলেন দর্শকেরা; হারের পর জাতীয় স্টেডিয়ামে ব্যানার-প্ল্যাকার্ডে আগুনও ধরিয়ে দেন তাঁরা। দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় দর্শকদের আবেগ বিস্ফোরিত হয়।

সমর্থকদের সেই দুঃখের কথা স্বীকার করেছেন শমিতও। আজ তিনি বলেন, ‘মন খারাপের ব্যাপার আমরা বুঝতে পারি। আমরা খেলোয়াড় হিসেবে দুঃখিত যে জিততে পারিনি। এটা একটা ভালো সুযোগ ছিল। তবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভবিষ্যৎ অনেক ভালো।’

ম্যাচের ৮৫ মিনিটে শ্রাবণের ভুলে গোল হজম করেই সেমিফাইনালে হেরে যায় বাংলাদেশ। হারের পর সামাজিক মাধ্যমে ক্ষমাও চেয়েছেন শ্রাবণ। তবে সতীর্থকে দায়ী করতে রাজি নন শমিত। তিনি বলেন, ‘কারও এখানে দায় নেই। যখন আমরা ভালো করি, তখন নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের জন্য নয়। যখন আমরা খারাপ করি, তখন নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের কারণে নয়। এটাই ফুটবল।’

১৪ নভেম্বর দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আজ শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

শারজায় আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

শারজায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। আফগানদের ৪১৮ রানের লক্ষ্য দিয়েছিল জিম্…

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার
খেলা

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার

ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। তবে এই জয় ভারতের প্রধান কোচ ন…

নিউজিল্যান্ডের ব্যাটারের সঙ্গে বাজে আচরণে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন ভারতের পেসার গুরনুর ব্রার
খেলা

নিউজিল্যান্ডের ব্যাটারের সঙ্গে বাজে আচরণে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন ভারতের পেসার গুরনুর ব্রার

নিউজিল্যান্ডের এক ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণের শাস্তি পেয়েছেন ভারতের পেসার গুরনুর ব্রার। আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস…

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
খেলা

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও পরে ঘুরে দাঁড…