…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের মঞ্জুরি দিল জনপ্রশাসন মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

রাজধানীর ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কলেজটি কীভাবে প্রতিষ্ঠা করা হবে, এর অবকাঠামো, হাসপাতাল ও শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

গত ৯ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে মেডিকেল কলেজটি স্থাপনের সরকারি মঞ্জুরি দেওয়ার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং কর্মচারী হাসপাতাল ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. জাহিদ হাসান প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ঢাকার ফুলবাড়িয়ায় ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, অর্থসচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মঞ্জুরি বলতে কোনো প্রস্তাব বা উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সম্মতিকে বোঝায়। অর্থাৎ এই প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কলেজটি স্থাপনের উদ্যোগে আনুষ্ঠানিক সম্মতি মিলেছে।

তবে বিষয়টি নিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে অস্পষ্টতা রয়েছে। অধিদপ্তরের দুজন পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, কী প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় এই মঞ্জুরি দিয়েছে, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। মেডিকেল কলেজটি কীভাবে প্রতিষ্ঠা করা হবে, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে তাঁরা জানিয়েছেন।

ওই কর্মকর্তারা জানান, বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের দুটি সভা হয়েছে। তবে সভাগুলোতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে উল্লেখযোগ্য বা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

তাঁদের ভাষ্য, মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও চিকিৎসা শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য শিক্ষা কর্তৃপক্ষের প্রক্রিয়া ও অনুমোদন প্রয়োজন। সে ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মঞ্জুরির পরও প্রয়োজনীয় আরও কার্যক্রম বাকি রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছ…

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩
স্বাস্থ্য

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, চলতি বছর মোট মৃত্যু ১ হাজার ৩২৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।…

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন
স্বাস্থ্য

অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে ভিন্নতা পেলেন গবেষকেরা, ব্যক্তিগত চিকিৎসার পথ খুঁজছেন

যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় অগ্ন্যাশয়ের ক্যানসারের টিউমারে এমন কিছু ভিন্নতা পাওয়া গেছে, যা থেকে বোঝা যেতে পারে কেন এই ক্যা…

স্বাস্থ্য

ডেঙ্গুতে এক দিনে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭ জন

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন রোগী।…