…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

জোহানেসবার্গে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মুহূর্তেই বৃষ্টি, ভেসে গেল এক সেশন

নিজস্ব প্রতিবেদক
জোহানেসবার্গে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মুহূর্তেই বৃষ্টি, ভেসে গেল এক সেশন
ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ যখনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, তখনই বাদ সেধেছে বৃষ্টি। বাজে আবহাওয়ার কারণে একটা সেশন চলে গেছে বৃষ্টির পেটে।

তৃতীয় দিনের প্রথম সেশনটা পুরোপুরি বাংলাদেশের ছিল, সেটা বলার উপায় নেই। ক্যাচ মিসের পাশাপাশি বাজে বোলিংয়ে মুক্ত হস্তে রান বিলিয়েছে বাংলাদেশ।

তবে সেশনজুড়ে লড়াইয়ের মুহূর্তও এসেছে। ৪ উইকেটে ৩৬১ রান থেকে মুহূর্তেই ৭ উইকেটে ৩৭৬ রানে পরিণত হয় দক্ষিণ আফ্রিকা। ভিয়ান মুলডার ও মার্কো ইয়ানসেনকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। আর সায়মন হারমারের উইকেট নিয়েছেন হাসান মাহমুদ।

প্রোটিয়ারা প্রথম ইনিংসে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৮৬ রান করার পর লাঞ্চ বিরতি ঘোষণা করা হয়। তবে প্রথম সেশনের খেলা শেষে প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও খেলা শুরু হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মাঠ ছিল কাভারে ঢাকা। জোহানেসবার্গের আকাশ তখনো কালো মেঘে ঢাকা, বৃষ্টিও থামেনি।

লাঞ্চ বিরতির পর খেলা শুরু করতে না পারায় দেওয়া হয় চা পানের বিরতি।

সে সময় দুইবার জীবন পাওয়া রায়ান রিকেলটন ৫৬ রানে অপরাজিত ছিলেন। আর সদ্য উইকেটে আসা কাগিসো রাবাদা খেলছিলেন ৫ রানে। অধিনায়ক টেম্বা বাভুমা ৪৯ রানে মাঠ ছেড়েছেন; পরে আবার ব্যাটিংয়ে নামতে পারবেন তিনি। বাংলাদেশের হাসান মাহমুদ এরই মধ্যে নিয়েছেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ। আরেক উইকেট তুলে নিয়েছেন মুমিনুল হক।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

শারজায় আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ২২ বছর পর টেস্ট সিরিজ জিতল জিম্বাবুয়ে

শারজায় দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। আফগানদের ৪১৮ রানের লক্ষ্য দিয়েছিল জিম্…

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার
খেলা

খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় সাফ জিতে মেদেইরার পাশে নওশাদ মুসা, ফাইনাল শেষে দুই দলের গার্ড অব অনার

ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার রাতে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড দশম শিরোপা জিতেছে ভারত। তবে এই জয় ভারতের প্রধান কোচ ন…

নিউজিল্যান্ডের ব্যাটারের সঙ্গে বাজে আচরণে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন ভারতের পেসার গুরনুর ব্রার
খেলা

নিউজিল্যান্ডের ব্যাটারের সঙ্গে বাজে আচরণে আইসিসির তিরস্কার ও ডিমেরিট পয়েন্ট পেলেন ভারতের পেসার গুরনুর ব্রার

নিউজিল্যান্ডের এক ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণের শাস্তি পেয়েছেন ভারতের পেসার গুরনুর ব্রার। আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস…

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত
খেলা

পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশমবার সাফ চ্যাম্পিয়ন ভারত

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথমে এক গোলে পিছিয়ে পড়েও পরে ঘুরে দাঁড…