…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকায় ভিক্টোরিয়া পার্কের সামনে নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় নেতা সোহাগ আটক, পুলিশে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার ভিক্টোরিয়া পার্কের পাশ থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ভিক্টোরিয়া পার্কের পাশ থেকে তাঁকে আটক করা হয়। সোহাগ শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার পর আদালত চত্বরসংলগ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা। তাঁকে চিনতে পেরে তাঁরা আটক করেন।

একপর্যায়ে নেতাকর্মীরা তাঁর ওপর হামলা চালান বলে জানা গেছে।

পুলিশের কাছে হস্তান্তরের পর প্রাথমিক চিকিৎসার জন্য তাঁকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে সূত্রাপুর থানায় নেওয়া হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর বলেন, ‘আমরা তাকে আদালতের পাশে দেখতে পেয়ে আটক করি। এ সময় ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে মারধর করেন। তারা আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও ককটেল বিস্ফোরণের পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে আমাদের কাছে তথ্য ছিল। পরে তাকে পুলিশের হাতে তুলে দিই।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

সাভারের উলাইলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল আইনশৃঙ্খলা বাহিনী
জাতীয়

সাভারের উলাইলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করল আইনশৃঙ্খলা বাহিনী

সাভারের উলাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা…

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে গ্রেপ্তার প্রায় ৩০০, অর্ধশতাধিক কারখানা বন্ধ; উসকানির অভিযোগে দুই ফেডারেশন নেতাও গ্রেপ্তার
জাতীয়

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে গ্রেপ্তার প্রায় ৩০০, অর্ধশতাধিক কারখানা বন্ধ; উসকানির অভিযোগে দুই ফেডারেশন নেতাও গ্রেপ্তার

ঢাকার শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের অসন্তোষ অব্যাহত রয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে দুই এলাকায় শ্রমিক অসন্তোষ…

জাতীয়

ডিএফডি-ডিআরইউ বিতর্কের গ্র্যান্ড ফাইনালে বিএসআরএফ ও ক্র্যাব

ডিবেট ফর ডেমোক্রেসি (ডিএফডি) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে উঠেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম …

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর, লাঠিসোঁটা ও ইট নিয়ে ঢুকল ১০০-১৫০ জন
জাতীয়

মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা-ভাঙচুর, লাঠিসোঁটা ও ইট নিয়ে ঢুকল ১০০-১৫০ জন

রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার স…