…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

পুরুষের পোশাকে জীবন কাটিয়েছিলেন উনিশ শতকের যেসব নারী

নিজস্ব প্রতিবেদক
পুরুষের পোশাকে জীবন কাটিয়েছিলেন উনিশ শতকের যেসব নারী
ছবি: সংগৃহীত

১৮০০ সালে প্যারিসে নারীদের ট্রাউজার বা প্যান্ট পরা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। তবে উনিশ শতক ও বিশ শতকের শুরুর দিকে বহু সাহসী নারী সেই নিষেধাজ্ঞা অমান্য করে কিংবা সুকৌশলে পুরুষের পোশাক পরার পথ বেছে নেন। তাঁদের কেউ কেউ কেবল পোশাকেই নয়, জীবনাচরণেও পুরুষালি ধারা বজায় রেখেছিলেন।

ফ্রান্সে নারীদের পুরুষালি পোশাকের প্রচলন শুরু হয় আঠারো শতকের শেষ দিকে। তখন ইংল্যান্ড থেকে আসা ঘোড়ায় চড়ার বিশেষ পোশাক নারীদের মধ্যে জনপ্রিয় হয়। এই পোশাক ও এর ব্যবহারকারী নারীদের 'আমাজন' বলা হতো — গ্রিক পুরাণের নারী যোদ্ধাদের নামে এই পরিচিতি দেওয়া হয়েছিল। দ্রুত চলাফেরা করতে সক্ষম ও ক্রীড়াপ্রিয় এসব নারীকে ঘিরে সমাজে একই সঙ্গে কৌতূহল ও ভীতি কাজ করত।

নারীদের জন্য পুরুষালি পোশাকের কিছু পরিবর্তিত সংস্করণ সমাজে গ্রহণযোগ্য হলেও পুরুষের পোশাক সরাসরি পরা ছিল অগ্রহণযোগ্য। তবে ফরাসি লেখক ও সাংবাদিক জর্জ স্যান্ড প্রচলিত লিঙ্গভিত্তিক রীতিনীতি মানতে রাজি ছিলেন না। নিজের পছন্দমতো জীবনযাপন ও সম্পর্ক গড়ে তুলেছিলেন তিনি।

উনিশ শতকের পুরুষতান্ত্রিক ফরাসি সমাজে নারীদের অস্ত্র হাতে যুদ্ধে অংশ নেওয়ার ঘটনা ছিল ব্যতিক্রম। তবে ইতিহাসবিদদের মতে, এমন নারীর সংখ্যা কম ছিল না। নিয়মিত সেনাবাহিনীতে তাঁদের যোগ দেওয়ার সুযোগ না থাকলেও স্বেচ্ছাসেবী অনিয়মিত বাহিনীতে অংশ নেওয়া সম্ভব ছিল। ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধের সময় মেরি-অঁতোয়ানেত লিক্স এমনই একটি বাহিনীতে যোগ দিয়েছিলেন।

যুদ্ধের সময় জেন বা জিন দিয়ুলাফোয়া তাঁর স্বামী মার্সেলের সঙ্গে লড়াই করেছিলেন। পরে তাঁরা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ইরানে গেলে আবার পুরুষালি পোশাক পরতে শুরু করেন জেন। এরপর তিনি পুরুষদের স্যুট পরা চালিয়ে যান। এ জন্য তিনি বিশেষ অনুমতিও পেয়েছিলেন, যদিও কী কারণে সেই অনুমতি দেওয়া হয়েছিল, তা স্পষ্ট নয়।

পুরুষের পোশাক পরার বিষয়টি তাঁর সামাজিক অবস্থানে বাধা হয়ে দাঁড়ায়নি। বরং তিনি সমাজের প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে পরিচিত হয়ে ওঠেন। স্বামী-স্ত্রী মিলে তাঁরা বেশ সুন্দর একটি আড্ডার আয়োজন করতেন এবং ফ্রান্সের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গেও তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল।

উনিশ শতকের শেষ দিকে নারীদের পুরুষের পোশাক পরা নিয়ে সমাজে উদ্বেগ ও বিরোধিতা বাড়ে। বিশেষ করে পুরুষালি পোশাক পরা সমকামী নারীরা বেশি বিদ্রূপের শিকার হন। ইতিহাসবিদ লোলা চারনে বিবিসিকে বলেন, পোশাক ও যৌন পরিচয় — দুই দিক থেকেই এসব নারী প্রচলিত পুরুষতান্ত্রিক সমাজের বাইরে চলে গিয়েছিলেন। ওই সময় সংবাদমাধ্যমে প্রায়ই তাঁদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ হতো।

নারীদের ট্রাউজার পরার ওপর নিষেধাজ্ঞা কঠোরভাবে প্রয়োগ করা হলেও সাইকেল চালানোর সময় তাঁদের এ পোশাক পরার অনুমতি ছিল। পরে ঘোড়ায় চড়ার ক্ষেত্রেও একই সুযোগ দেওয়া হয়।

তবে সাইকেল চালানো নিয়েও পুরুষতান্ত্রিক সমাজের হস্তক্ষেপ ছিল। প্রথমে চিকিৎসকেরা নারীদের সাইকেল চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে তাঁরা সিদ্ধান্তে আসেন, এটি নারীদের স্বাস্থ্যের জন্য ভালো এবং একজন শক্তিশালী মা তৈরিতে সহায়ক হতে পারে। অন্যদিকে নারীরা সাইকেলকে স্বাধীনতার বাহন হিসেবে দেখেছিলেন। বেল এপোক বা ইউরোপের সাংস্কৃতিক সমৃদ্ধির সময়কালে সাইকেল নারীর মুক্তির শক্তিশালী প্রতীকে পরিণত হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশের মিছিলে নিষেধাজ্ঞার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, আসছে নতুন নিরপেক্ষতার মানদণ্ড
ইউরোপ

প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশের মিছিলে নিষেধাজ্ঞার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, আসছে নতুন নিরপেক্ষতার মানদণ্ড

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশ কর্মকর্তাদের মিছিলে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে…

ইউরোপ

বার্নহ্যামের ‘১০ বছরের পরিকল্পনা’ প্রকাশের সম্ভাব্য তারিখ ১৭ ডিসেম্বর, ক্রিসমাস ছুটির আগের শেষ অধিবেশন দিবস

লন্ডন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ‘১০ বছরের পরিকল্পনা’ প্রকাশের জন্য ১৭ ডিসেম্বর তারিখটি পেনসিলে লিখে রেখেছেন ডাউনিং স্ট্রিটের ক…

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলাকারীদের ব্রিটিশ আইনে বিচার চাইলেন সাবেক ১৫ উপদেষ্টা
ইউরোপ

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলাকারীদের ব্রিটিশ আইনে বিচার চাইলেন সাবেক ১৫ উপদেষ্টা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের ব্রিটি…

খারকিভে পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে সাত মাস ধরে ভূগর্ভস্থ যুদ্ধে ইউক্রেনীয় সেনারা
ইউরোপ

খারকিভে পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে সাত মাস ধরে ভূগর্ভস্থ যুদ্ধে ইউক্রেনীয় সেনারা

ইউক্রেনের যুদ্ধে নতুন একটি ফ্রন্ট তৈরি হয়েছে মাটির নিচে। খারকিভ অঞ্চলে সোভিয়েত আমলের একটি পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে গত সাত মাস ধরে রুশ সেনাদের স…