…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › ইউরোপ › খবর
ইউরোপ

ইতালিতে ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধের প্রস্তাব, ১৩ থেকে ১৫ বছর বয়সীদের ব্যবহার অভিভাবকের অ্যাকাউন্টে যুক্ত থাকলে

নিজস্ব প্রতিবেদক

কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ইতালি। প্রস্তাব অনুযায়ী, ১৩ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ বন্ধ করা হবে।

আর ১৩ থেকে ১৫ বছর বয়সীরা কেবল বাবা-মায়ের কোনো একজনের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকলেই এসব মাধ্যম ব্যবহার করতে পারবে। ১৬ বছর বয়স থেকে স্বাধীনভাবে অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ মিলবে।

অস্ট্রেলিয়া, ব্রাজিল ও গ্রিসের মতো দেশগুলোর পথে হেঁটে এই উদ্যোগ নিচ্ছে ইতালি। চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত সরকারি ডিক্রি অনুমোদন পাওয়ার কথা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টে আলোচনাধীন একটি নিরাপত্তা ডিক্রির সংশোধনীতে এসব বিধিনিষেধের প্রস্তাব রাখা হয়েছে। সংশোধনীটি এখনো আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়নি।

তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী জোটের সমর্থন রয়েছে এতে। পার্লামেন্টের কয়েকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সংশোধনীটি অনুমোদন পাওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

মেলোনির দল ব্রাদার্স অব ইতালির জ্যেষ্ঠ আইনপ্রণেতা ফাবিও রামপেল্লি এক বিবৃতিতে বলেন, শিশুদের ডিজিটাল আসক্তি নিয়ে উদ্বিগ্ন অভিভাবক এবং কিশোরদের জন্য এই সংশোধনী গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।

প্রস্তাবিত আইনে শিক্ষামূলক অ্যাপগুলোকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। তবে পার্লামেন্টে আলোচনার সময় প্রস্তাবটির কিছু বিষয় পরিবর্তন হতে পারে।

আইনটি কার্যকর হলে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। এ জন্য ডিক্রি কার্যকরের নয় মাসের মধ্যে ইতালির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা এজিকম প্রয়োজনীয় নির্দেশনা তৈরি করবে।

শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। এ পরিস্থিতিতে প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম পরিবর্তনের জন্যও চাপের মুখে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্টদের আশঙ্কা, এসব প্ল্যাটফর্ম শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্যসংকট বাড়াতে ভূমিকা রাখছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

ইউরোপ বিভাগের আরও খবর

প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশের মিছিলে নিষেধাজ্ঞার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, আসছে নতুন নিরপেক্ষতার মানদণ্ড
ইউরোপ

প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশের মিছিলে নিষেধাজ্ঞার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ, আসছে নতুন নিরপেক্ষতার মানদণ্ড

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ প্রাইড অনুষ্ঠানে ইউনিফর্ম পরে পুলিশ কর্মকর্তাদের মিছিলে অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে…

ইউরোপ

বার্নহ্যামের ‘১০ বছরের পরিকল্পনা’ প্রকাশের সম্ভাব্য তারিখ ১৭ ডিসেম্বর, ক্রিসমাস ছুটির আগের শেষ অধিবেশন দিবস

লন্ডন: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের ‘১০ বছরের পরিকল্পনা’ প্রকাশের জন্য ১৭ ডিসেম্বর তারিখটি পেনসিলে লিখে রেখেছেন ডাউনিং স্ট্রিটের ক…

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলাকারীদের ব্রিটিশ আইনে বিচার চাইলেন সাবেক ১৫ উপদেষ্টা
ইউরোপ

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলাকারীদের ব্রিটিশ আইনে বিচার চাইলেন সাবেক ১৫ উপদেষ্টা

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের ব্রিটি…

খারকিভে পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে সাত মাস ধরে ভূগর্ভস্থ যুদ্ধে ইউক্রেনীয় সেনারা
ইউরোপ

খারকিভে পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে সাত মাস ধরে ভূগর্ভস্থ যুদ্ধে ইউক্রেনীয় সেনারা

ইউক্রেনের যুদ্ধে নতুন একটি ফ্রন্ট তৈরি হয়েছে মাটির নিচে। খারকিভ অঞ্চলে সোভিয়েত আমলের একটি পুরোনো গ্যাস পাইপলাইনের ভেতরে গত সাত মাস ধরে রুশ সেনাদের স…