…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

লাইপজিগের উইঙ্গার নুসাকে পেতে আগ্রহী আর্সেনাল, ফি হতে পারে ৯ কোটি ইউরো পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

আক্রমণভাগের শক্তি বাড়াতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব আর্সেনাল আরবি লাইপজিগের নরওয়েজীয় উইঙ্গার আন্তোনিও নুসাকে দলে ভেড়াতে আগ্রহী। তবে আসন্ন জানুয়ারির শীতকালীন দলবদলে তাঁকে পাওয়া কঠিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে; সম্ভাবনা বেশি আগামী গ্রীষ্মকালীন দলবদলের।

স্কাই স্পোর্টস নিউজের প্রতিবেদন অনুযায়ী, আর্সেনালের কোচ মিকেল আরতেতা আক্রমণভাগের বাঁ প্রান্তের জন্য একজন মানসম্পন্ন খেলোয়াড় খুঁজছেন। নুসার পাশাপাশি ব্রেন্টফোর্ডের উইঙ্গার কেভিন শাডেকেও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে লন্ডনের ক্লাবটি।

এর আগে আক্রমণভাগ শক্তিশালী করতে ভিনিসিয়ুস জুনিয়র, ব্র্যাডলি বারকোলা, মরগান রজার্স ও হুলিয়ান আলভারেজের মতো তারকাদের দলে নেওয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি আর্সেনাল। তাই এবার উইঙ্গার সংকট কাটাতে নুসার দিকে বিশেষ নজর দিচ্ছে তারা।

২১ বছর বয়সী এই উইঙ্গার চলতি মৌসুমে লাইপজিগের হয়ে দারুণ ছন্দে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে তিনি ৬টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮টি গোল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও গোল করেছেন তিনি।

লাইপজিগের হয়ে নিজের প্রথম দুই মৌসুমেও উজ্জ্বল ছিলেন নুসা; সে সময় তাঁর নামের পাশে যুক্ত হয়েছিল ১০টি গোল ও ১১টি অ্যাসিস্ট।

তবে ফর্মে থাকা এই তারকাকে সহজে ছাড়তে রাজি নয় জার্মান ক্লাবটি। লাইপজিগের সঙ্গে নুসার চুক্তির মেয়াদ আরও আড়াই বছর বাকি রয়েছে এবং তাঁর চুক্তিতে কোনো নির্দিষ্ট রিলিজ ক্লজও নেই। ফলে তাঁকে পেতে হলে আর্সেনালকে লাইপজিগের সঙ্গে সরাসরি আলোচনায় সমঝোতায় পৌঁছাতে হবে।

লাইপজিগ জানুয়ারিতে তাঁকে বিক্রি করতে আগ্রহী নয়, তাই গ্রীষ্মের দলবদলই এই চুক্তির উপযুক্ত সময় হতে পারে। জার্মান সংবাদমাধ্যমের তথ্যমতে, নুসার জন্য ৭ কোটি থেকে ৯ কোটি ইউরো পর্যন্ত ট্রান্সফার ফি দাবি করতে পারে লাইপজিগ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

রিয়াল মাদ্রিদে ২০৩২ সাল পর্যন্ত থাকছেন তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার

রিয়াল মাদ্রিদের জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তুরস্কের তরুণ মিডফিল্ডার আর্দা গুলার। স্প্যানিশ ক্লাবটি তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি নতুন…

লর্ডসে টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-নেপাল, ৩ জুন ম্যাচ নিশ্চিত করল এমসিসি
খেলা

লর্ডসে টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-নেপাল, ৩ জুন ম্যাচ নিশ্চিত করল এমসিসি

লর্ডসে বাংলাদেশ ও নেপাল টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। ক্রিকেটের আইনপ্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই …

প্রথম ইনিংসে ৪০০ রান করেও জোহানেসবার্গে ৯ উইকেটে হারল বাংলাদেশ
খেলা

প্রথম ইনিংসে ৪০০ রান করেও জোহানেসবার্গে ৯ উইকেটে হারল বাংলাদেশ

প্রথম ইনিংসে ৪০০ রান করেও জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গ…

বোতলের ছিপি দিয়ে বল টেম্পারিং করত পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো শিরীষ কাগজ নয়: শোয়েব আখতার
খেলা

বোতলের ছিপি দিয়ে বল টেম্পারিং করত পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো শিরীষ কাগজ নয়: শোয়েব আখতার

২০১৮ সালের ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। প্যাট কামিন্স ও স্টিভ স্মিথরা ফের বিব্রতকর অবস্থায় পড়েছেন। ডেভিড ওয়ার্নার ও ও…