…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্সের আশফাক আজিজ রুবেল

নিজস্ব প্রতিবেদক
পূর্বাচল প্লট দুর্নীতির মামলায় আত্মসমর্পণের পর কারাগারে পারটেক্সের আশফাক আজিজ রুবেল
ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আশফাক আজিজ রুবেলকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে।

ঢাকার বিশেষ জজ আদালত-৯-এ আত্মসমর্পণ করার পর বিচারক মো. আব্দুস সালাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রুবেল আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় গত ১৩ অক্টোবর আদালত রুবেলসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী, সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক ও মো. রেজাউল করিম তরফদার এবং প্রয়াত এম এ হাসেমের দুই ছেলে শওকত আজিজ রাসেল ও আশফাক আজিজ রুবেল। একই সঙ্গে প্রত্যেক আসামিকে জরিমানাও করা হয়।

মামলার রায়ে শওকত আজিজ ও আশফাক আজিজকে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। তাঁদের উভয় ধারায় ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

এ ছাড়া শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দকৃত সেক্টর-০১, রোড-৪০৫, প্লট নম্বর-০১১ ও ০১৩ — এই দুটি প্লটের বরাদ্দ বাতিল করে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত।

অপর দিকে রাজউকের সাবেক ছয় কর্মকর্তাকেও দুটি ধারায় ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা করে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রভাব খাটিয়ে পূর্বাচলে ২০ কাঠা প্লট বরাদ্দ দেওয়া ও নেওয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলা করে দুদক। দুদকের তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠার দুটি প্লট বরাদ্দ দেন, যাতে রাষ্ট্রের ক্ষতি হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর আশফাক আজিজ রুবেলের ভাই শওকত আজিজ রাসেল আত্মসমর্পণ করার পর তাঁকে কারাগারে নেওয়া হয়। পরে হাইকোর্টে আপিল করার পর তাঁকে জামিন দেওয়া হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কেরানীগঞ্জে কলাগাছ ফেলে সড়ক আটকে গণডাকাতি: ১৫-২০টি মোবাইল, টাকা ও স্বর্ণালংকার লুট
আইন ও অপরাধ

কেরানীগঞ্জে কলাগাছ ফেলে সড়ক আটকে গণডাকাতি: ১৫-২০টি মোবাইল, টাকা ও স্বর্ণালংকার লুট

ঢাকার কেরানীগঞ্জে সড়কে কলাগাছ ফেলে যানবাহন আটকে গণডাকাতির অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে রামেরকান্দা-কলাতিয়া সড়কের আকসাইল ডেঙ্গারপাড় এল…

যাত্রাবাড়ীর মাতুয়াইলে ওয়াসার খাল থেকে নিখোঁজ অটোরিকশাচালক মুন্নার মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

যাত্রাবাড়ীর মাতুয়াইলে ওয়াসার খাল থেকে নিখোঁজ অটোরিকশাচালক মুন্নার মরদেহ উদ্ধার

নিখোঁজের তিন দিন পর রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মৃধাবাড়ি এলাকায় ওয়াসার খাল থেকে মুন্না (৩২) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃ…

বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ডে
আইন ও অপরাধ

বায়তুল মোকাররমে সংঘর্ষের মামলায় সাবেক খতিব মুফতি রুহুল আমিন পাঁচ দিনের রিমান্ডে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, মারধর, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় মসজিদের সাবেক খতিব মাওলা…

আইন ও অপরাধ

মাদ্রাসাছাত্র সাদিকুল হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

জুলাই আন্দোলনের সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠান…