…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

২২ বছর বয়সে পাসের খেলায় মেসি-ম্যারাডোনার ঝলক দেখছেন ভেরন

নিজস্ব প্রতিবেদক
২২ বছর বয়সে পাসের খেলায় মেসি-ম্যারাডোনার ঝলক দেখছেন ভেরন
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার তরুণ ফুটবলার নিকো পাসের প্রতিভায় মুগ্ধ সাবেক মিডফিল্ডার হুয়ান সেবাস্তিয়ান ভেরন। ইতালির ক্লাব কোমোর এই অ্যাটাকিং মিডফিল্ডারের খেলার ধরন, ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণের প্রশংসা করতে গিয়ে তিনি টেনে এনেছেন আর্জেন্টিনার দুই কিংবদন্তি লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার কথা।

ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে ভেরন বলেন, ‘২২ বছর বয়সে এমন কিছু করতে আমি কেবল মেসি ও এক নির্দিষ্ট দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকেই দেখেছি।’

তবে মেসি ও ম্যারাডোনার সঙ্গে পাসের সরাসরি তুলনা করতে চান না ভেরন। তাঁর মতে, ওই দুই কিংবদন্তির পর্যায়ে পৌঁছাতে হলে একজন ফুটবলারকে অসাধারণ হতে হবে এবং নিজেকে সময়ের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবে পাসের সেই পথে এগিয়ে যাওয়ার মতো গুণ রয়েছে বলেও মনে করেন তিনি।

ভেরন বলেন, ‘যদি সে এখনকার মতো পেশাদার আচরণ চালিয়ে যেতে পারে, তাহলে ভবিষ্যৎ তারই।’ পাসের মাঠের ব্যক্তিত্ব ও স্বাভাবিক ফুটবলীয় দক্ষতাই তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

প্রতিপক্ষের কঠোর মার্কিংয়ের মধ্যেও সতীর্থরা পাসকে বল দেন, কারণ তাঁরা বিশ্বাস করেন কঠিন পরিস্থিতিতে ড্রিবলিং করে বেরিয়ে আসার সামর্থ্য তাঁর রয়েছে। মাঠে তাঁর উপস্থিতি, জায়গা বুঝে চলাফেরা ও খেলা পরিচালনার দক্ষতাও পাসকে আলাদা করেছে বলে মনে করেন ভেরন।

নিজের খেলোয়াড়ি জীবনের সঙ্গে তুলনা টেনে ভেরন বলেন, ‘আমি স্বীকার করছি, নিকো পাজ যেন ২০ মিটার এগিয়ে থাকা ভেরন। শট নেওয়া, গোল করা, অ্যাসিস্ট কিংবা থ্রু বল বাড়ানোর ক্ষেত্রে সে স্বাধীন।’

তরুণ ফুটবলারদের ঘিরে অতিরিক্ত প্রত্যাশা তৈরি না করার বিষয়েও সতর্ক করেছেন ভেরন। এ ক্ষেত্রে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির অবস্থানের সঙ্গে একমত তিনি। তাঁর মতে, ম্যারাডোনা কিংবা তারও আগে ওমার সিভোরির সঙ্গে তুলনা করতে গিয়ে আর্জেন্টিনার অনেক প্রতিভাবান প্লে-মেকার চাপের মুখে নিজেদের সম্ভাবনা হারিয়েছেন। ভেরনের পরামর্শ, ‘তাদের শান্ত থাকতে দিতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কিছুটা ভাগ্যেরও প্রয়োজন।’

আর্জেন্টিনার আরেক তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে নিয়েও কথা বলেছেন ভেরন। তাঁর ড্রিবলিং, গতি ও কারিগরি দক্ষতার প্রশংসা করলেও পাসের তুলনায় তাঁকে বিকাশের অপেক্ষায় থাকা ফুটবলার হিসেবে দেখছেন তিনি। ফিওরেন্তিনায় মাস্তানতুয়োনোর নিয়মিত খেলার সুযোগ তাঁর উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মনে করেন ভেরন।

ভেরন বলেন, ‘তার অসাধারণ কিছু গুণ আছে। সে সহজেই ড্রিবল করতে পারে, দ্রুতগতির এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দারুণ গতি আছে। তবে নিকো পাজের তুলনায় সে এখনো কিছুটা কম পরিণত। এটা স্বাভাবিক, কারণ তার জন্ম ২০০৭ সালে, পাজের চেয়ে সে তিন বছরের ছোট।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড, পচেত্তিনোর অভিষেকেই দুঃস্বপ্ন

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে মাউরিসিও পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরেছে ইউনাইটেড। ম্যাচের প্রথম ১৩…

খেলা

নিসের বিপক্ষে জয়ের দিনে গুরুতর চোটে পিএসজির দুয়ে, রোমার ম্যাচের আগে দুশ্চিন্তা

লিগ ওয়ানে নিসের বিপক্ষে ৩-২ গোলের জয়ের দিনে গুরুতর চোটে পড়েছেন প্যারিস সাঁ-জার্মাঁর (পিএসজি) ফরোয়ার্ড দেসিরে দুয়ে। রোমার বিপক্ষে বুধবারের চ্যাম্প…

১৮ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নিজস্তাদকে পেতে মরিয়া বার্সেলোনা, সামনে দুই বড় বাধা
খেলা

১৮ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নিজস্তাদকে পেতে মরিয়া বার্সেলোনা, সামনে দুই বড় বাধা

শীতকালীন দলবদলে নেদারল্যান্ডসের তরুণ ডিফেন্ডার রুদ নিজস্তাদকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে বি…

খেলা

এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় বিসিবি, মিলেছে ইতিবাচক সাড়া

২০২৭ এশিয়া কাপের প্রস্তুতিতে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে অনুষ্ঠেয় মহাদেশীয় আসরের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয…