…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

স্যান্ডপেপার বিতর্কের মধ্যেই অধিনায়ক কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বসম্মত সমর্থন

নিজস্ব প্রতিবেদক

স্যান্ডপেপার-কাণ্ড ঘিরে নতুন করে বিতর্কের মধ্যেই অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল থাকছেন প্যাট কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বোর্ড সভায় তাঁর নেতৃত্বের প্রতি সর্বসম্মত সমর্থন জানানো হয়েছে। ফলে দুই ফরম্যাটেই অধিনায়কত্ব চালিয়ে যাবেন এই পেসার।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের ঘটনায় তোলপাড় হয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেটে। আলোচিত ওই স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হলে কামিন্সের নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে।

এমন পরিস্থিতিতে শুক্রবার সিডনিতে কামিন্সের সঙ্গে বৈঠক করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন ও প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। বৈঠকে চলমান পরিস্থিতি এবং অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব অব্যাহত রাখার বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কামিন্স জানান, বর্তমান পরিস্থিতিতে বোর্ডের সঙ্গে এই আলোচনা তাঁর কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল।

এরপর শনিবার এক বিবৃতিতে তাঁকে দুই ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়টি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিবৃতিতে কামিন্স বলেন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়া অনেক বড় দায়িত্বের বিষয়। আমি কখনোই এই দায়িত্বকে হালকাভাবে নিইনি, ভবিষ্যতেও নেব না। এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেট পরিচালনা করা ডেভিড ও টডের জন্য বেশ চ্যালেঞ্জিং। তারা আমার পাশাপাশি ২০১৮ সালের সফরে থাকা অনেক খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। এজন্য তাদের প্রশংসা করি।’

স্যান্ডপেপার-কাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য শোনার জন্য সম্প্রতি একটি স্বাধীন ফোরাম গঠনের ঘোষণা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কামিন্স। ফোরামে নিজের বক্তব্য তুলে ধরার কথাও জানিয়েছেন তিনি।

কামিন্স বলেন, ‘আমি এই ফোরামকে শতভাগ সমর্থন করি। সেখানে আমি উপস্থিত থাকব। যেসব খেলোয়াড় ও কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, তারাও নিজেদের বক্তব্য তুলে ধরতে সেখানে যেতে আগ্রহী। অনেক কঠিন আলোচনা হবে। তবে এই মুহূর্তে সেটাই প্রয়োজন।’

তবে আপাতত তাঁর প্রধান মনোযোগ অস্ট্রেলিয়া দলের আসন্ন আন্তর্জাতিক ব্যস্ততায়। নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থে প্রথম টেস্ট থেকেই দলকে নেতৃত্ব দেওয়াকে অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন কামিন্স।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ডেভিড বুন জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবার অভিজ্ঞতা ও বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে চায় বোর্ড। তিনি বলেন, ‘এই কঠিন সময় থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেটকে দায়িত্বশীলতা ও ধৈর্যের সঙ্গে এগিয়ে নিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। একইসঙ্গে সবার কথা শুনতে এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই। বোর্ড সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফকে সেখানে নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরতে উৎসাহিত করছে। যথাসময়ে ফোরামের কার্যপরিধি ও শর্তাবলি প্রকাশ করা হবে।’

কামিন্সের প্রতি বোর্ডের সমর্থন পুনর্ব্যক্ত করে বুন বলেন, ‘প্যাটের প্রতি আমাদের সমর্থনের কথা জানিয়েছি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের ঘটনায় প্রভাবিত প্রত্যেকের প্রতিও আমাদের উদ্বেগ রয়েছে। সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি। গত আট বছরে প্যাট ও দলের অন্য নেতারা যে দলীয় সংস্কৃতি গড়ে তুলেছেন, তা নিয়ে আমরা গর্বিত। প্যাটের সততা প্রশ্নবিদ্ধ হয়েছে—এমন যেকোনো ইঙ্গিত আমরা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড, পচেত্তিনোর অভিষেকেই দুঃস্বপ্ন

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে মাউরিসিও পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরেছে ইউনাইটেড। ম্যাচের প্রথম ১৩…

১৮ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নিজস্তাদকে পেতে মরিয়া বার্সেলোনা, সামনে দুই বড় বাধা
খেলা

১৮ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নিজস্তাদকে পেতে মরিয়া বার্সেলোনা, সামনে দুই বড় বাধা

শীতকালীন দলবদলে নেদারল্যান্ডসের তরুণ ডিফেন্ডার রুদ নিজস্তাদকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে বি…

খেলা

এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় বিসিবি, মিলেছে ইতিবাচক সাড়া

২০২৭ এশিয়া কাপের প্রস্তুতিতে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে অনুষ্ঠেয় মহাদেশীয় আসরের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয…

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস নিয়ে নাটক, অধিনায়ক সামাদের আপত্তিতে বদলাল ঘোষণা
খেলা

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস নিয়ে নাটক, অধিনায়ক সামাদের আপত্তিতে বদলাল ঘোষণা

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ ও পাকিস্তান শাহিন্সের ম্যাচের আগে টসের ফল ঘোষণা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টা…