…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেলেন নিউইয়র্কের মেয়র মামদানি, ছয় থেকে আট সপ্তাহ পরতে হবে মেডিক্যাল বুট

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছেন। আগামী কয়েক সপ্তাহ তাঁকে বিশেষ জুতা বা মেডিক্যাল বুট পরে থাকতে হবে।

শুক্রবার মামদানি নিজেই এ কথা জানিয়েছেন। এর আগের রাতে সিটি হলের সাংবাদিকদের একটি দলের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। সেখানেই চোট পান।

৩৫ বছর বয়সী মামদানি শুক্রবার ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এক সংবাদ সম্মেলনে আসেন। এ সময় এক সাংবাদিক তাঁর চোটের বিষয়ে জানতে চাইলে তিনি আগের রাতের ফুটবল ম্যাচের কথা জানান।

কেন এমন চোট পেলেন, তারও একটি সম্ভাব্য কারণ জানিয়েছেন মামদানি। তাঁর ধারণা, খেলার আগে শরীর উষ্ণ করার ব্যায়াম না করায় এমনটি হতে পারে। তাঁর ভাষায়, ‘আমি স্ট্রেচিং করিনি।’

তবে ফুটবলপ্রেমী মামদানি ম্যাচে একটি গোল করতে পেরে বেশ খুশি। তিনি জানান, মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল করেছিলেন। কিন্তু খেলার সময় ‘ভুলে গিয়েছিলাম, আমার বয়স ৩৫ বছর।’

শেষ পর্যন্ত তাঁর দল সাংবাদিকদের দলকে হারিয়েছে—এ কথাও জানান মামদানি।

ব্যস্ত কর্মসূচির জন্য পরিচিত নিউইয়র্কের মেয়র জানান, তাঁকে ছয় থেকে আট সপ্তাহ চিকিৎসার বিশেষ জুতা পরে থাকতে হবে। আর প্রায় ৯ মাস পর তিনি আবার ফুটবল মাঠে ফিরতে পারবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড, পচেত্তিনোর অভিষেকেই দুঃস্বপ্ন

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে মাউরিসিও পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরেছে ইউনাইটেড। ম্যাচের প্রথম ১৩…

১৮ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নিজস্তাদকে পেতে মরিয়া বার্সেলোনা, সামনে দুই বড় বাধা
খেলা

১৮ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নিজস্তাদকে পেতে মরিয়া বার্সেলোনা, সামনে দুই বড় বাধা

শীতকালীন দলবদলে নেদারল্যান্ডসের তরুণ ডিফেন্ডার রুদ নিজস্তাদকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে বি…

খেলা

এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় বিসিবি, মিলেছে ইতিবাচক সাড়া

২০২৭ এশিয়া কাপের প্রস্তুতিতে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে অনুষ্ঠেয় মহাদেশীয় আসরের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয…

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস নিয়ে নাটক, অধিনায়ক সামাদের আপত্তিতে বদলাল ঘোষণা
খেলা

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস নিয়ে নাটক, অধিনায়ক সামাদের আপত্তিতে বদলাল ঘোষণা

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ ও পাকিস্তান শাহিন্সের ম্যাচের আগে টসের ফল ঘোষণা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টা…