প্লে-অফের প্রথম লেগে কলম্বাসের কাছে ৩-০ গোলে হারল মেসির ইন্টার মিয়ামি

মেজর লিগ সকার (এমএলএস) কাপের বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামির শিরোপা ধরে রাখার মিশন শুরু হয়েছে বড় ধাক্কা দিয়ে। প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম লেগে লিওনেল মেসির দলকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বাস ক্রু।
শনিবার কলম্বাসের ঘরের মাঠে ম্যাচের নবম মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন গঞ্জালো তাপিয়া।
প্রথমার্ধে সমতায় ফেরার চেষ্টা করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি মিয়ামি। উল্টো ম্যাচের ৩৬ মিনিটে গঞ্জালো লুহান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে দলটি।
দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান বাড়ায় কলম্বাস। ৫২ মিনিটে গোল করেন তাহা হাবরুনে। এর ছয় মিনিট পর, ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তাপিয়া।
শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কলম্বাস।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এদিন বিতর্কেও জড়িয়েছেন মেসি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখের দিকে বল ছুড়ে দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন অধিনায়ক।
আগামী ২৭ নভেম্বর দ্বিতীয় লেগে আবার মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে হারলেই প্লে-অফ থেকে বিদায় নিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিয়ামিকে।


-6de71a.gif)
