…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › খেলা › খবর
খেলা

স্যান্ডপেপার কাণ্ডে নতুন তদন্তের দাবি হেইডেনের: ‘অনেক অজানা তথ্য রয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক
স্যান্ডপেপার কাণ্ডে নতুন তদন্তের দাবি হেইডেনের: ‘অনেক অজানা তথ্য রয়ে গেছে’
ছবি: সংগৃহীত

আট বছর পরও ২০১৮ সালের কেপটাউন টেস্টের বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে প্রশ্নের শেষ হয়নি। এবার নতুন করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। তাঁর মতে, বিতর্কের পেছনে আরও অনেক অজানা তথ্য রয়ে গেছে।

জিওস্টারের ‘স্যান্ডপেপারগেট: দ্য আনসেটলড ডিবেট’ অনুষ্ঠানে হেইডেন বলেন, সেটি ক্রিকেট অস্ট্রেলিয়ার মাধ্যমে হোক কিংবা কোনো স্বাধীন মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে, সুনির্দিষ্ট কিছু প্রশ্ন তোলা প্রয়োজন। নতুন করে তদন্তের যথেষ্ট কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে হবে; এরপর সুনির্দিষ্ট পরিধি ও সবার জন্য ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে এগোতে হবে। পুরো প্রক্রিয়ার দায়দায়িত্ব নেওয়ার মতো কাউকে থাকতে হবে। সততা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে গেলে কখনোই পুনর্মিলন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

হেইডেনের মতে, ওই সিরিজে খেলা বর্তমান ও সাবেক ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হবে। বিশেষ করে অবসরে যাওয়া ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার বক্তব্য শোনার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা বদলানোর চেষ্টা করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন ক্যামেরন ব্যানক্রফট। ওই ঘটনায় তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও ব্যানক্রফটকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিতর্কটি নতুন করে সামনে এনেছেন খাজা ও ব্যানক্রফট। সম্প্রতি তাঁদের মন্তব্যে উঠে এসেছে, বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে দলের আরও কয়েকজন জানতেন।

সম্প্রতি দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকায় লেখা এক কলামে ব্যানক্রফট জানান, রিভার্স সুইং আদায়ের বিষয়ে দলের বোলারদের সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল। সেই আলোচনায় প্যাট কামিন্সের নামও উল্লেখ করেন তিনি। ব্যানক্রফটের দাবি, দলের ভেতরে তাঁর কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া হয়েছিল এবং সেগুলো উদ্‌যাপনও করা হয়েছিল।

অন্যদিকে, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে বল টেম্পারিং সম্পর্কে কারা জানতেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খাজাও। তবে অভিযোগগুলোকে সম্পূর্ণ অর্থহীন বলে উড়িয়ে দিয়েছেন কামিন্স।

সাম্প্রতিক এসব বক্তব্যের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন হেইডেন। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইতিমধ্যে বল টেম্পারিং ঠেকাতে নিয়মকানুন আরও কঠোর করেছে এবং আম্পায়ারদের ক্ষমতা বাড়িয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকেও এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে হবে।

হেইডেন বলেন, আইসিসি তাদের অবস্থান জানিয়েছে — তারা নিয়মের পরিধি বাড়িয়েছে, নতুন নীতিমালা করেছে এবং আম্পায়ারদের আরও ক্ষমতা দিয়েছে; এটি এই ঘটনা থেকে পাওয়া ইতিবাচক দিক, কারণ কেউ বলের অপ্রয়োজনীয় বিকৃতি দেখতে চায় না। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে খুব স্পষ্ট একটি অবস্থান নিয়েছে, তাতে জনমত বদলাবে না বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, প্রথম শ্রেণির কোনো পেস বোলারকে যদি বলা হয় তাঁর হাতে থাকা বলটি সম্পর্কে তিনি জানেন না, তিনি নিশ্চয়ই বলবেন, ‘ভাই, মজা করছেন নাকি?’ এটা অনেকটা তাঁর ব্যাট কেউ বিকৃত করে দিলে যেমন হবে — তিনি ব্যাটের প্রতিটি সেন্টিমিটার সম্পর্কে জানেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

খেলা বিভাগের আরও খবর

খেলা

অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হারল ইউনাইটেড, পচেত্তিনোর অভিষেকেই দুঃস্বপ্ন

ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে মাউরিসিও পচেত্তিনোর অভিষেক ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরেছে ইউনাইটেড। ম্যাচের প্রথম ১৩…

১৮ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নিজস্তাদকে পেতে মরিয়া বার্সেলোনা, সামনে দুই বড় বাধা
খেলা

১৮ বছর বয়সী ডাচ ডিফেন্ডার নিজস্তাদকে পেতে মরিয়া বার্সেলোনা, সামনে দুই বড় বাধা

শীতকালীন দলবদলে নেদারল্যান্ডসের তরুণ ডিফেন্ডার রুদ নিজস্তাদকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে বি…

খেলা

এশিয়া কাপের আগে পাকিস্তান-শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় বিসিবি, মিলেছে ইতিবাচক সাড়া

২০২৭ এশিয়া কাপের প্রস্তুতিতে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে অনুষ্ঠেয় মহাদেশীয় আসরের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয…

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস নিয়ে নাটক, অধিনায়ক সামাদের আপত্তিতে বদলাল ঘোষণা
খেলা

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে টস নিয়ে নাটক, অধিনায়ক সামাদের আপত্তিতে বদলাল ঘোষণা

রাইজিং স্টারস এশিয়া কাপে ভারত ‘এ’ ও পাকিস্তান শাহিন্সের ম্যাচের আগে টসের ফল ঘোষণা নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টা…