…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানাও

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন, ৫০ হাজার টাকা জরিমানাও
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে হাজেরা খাতুন হত্যা মামলায় তাঁর স্বামী মো. বাবু মণ্ডলকে (৪১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামছুজ্জোহা শাহানশাহ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার হাজেরা খাতুনের সঙ্গে একই এলাকার বাবু মণ্ডলের বিয়ে হয়। তাঁদের সংসারে সাকিব নামে দুই বছর বয়সী একটি ছেলেসন্তান ছিল।

এজাহারে বলা হয়, বিয়ের পর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হাজেরা খাতুনকে প্রায়ই মারধর ও নির্যাতন করতেন তাঁর স্বামী।

এরই ধারাবাহিকতায় ২০১১ সালের ৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাজেরা খাতুনকে মারধরের পর গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ ঘটনায় হাজেরা খাতুনের বাবা মো. নুরুল হুদা বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…