…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

আদালত অবমাননার অভিযোগে হাজির হয়ে ব্যাখ্যা, এবি পার্টির ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক
আদালত অবমাননার অভিযোগে হাজির হয়ে ব্যাখ্যা, এবি পার্টির ফুয়াদকে সতর্ক করল ট্রাইব্যুনাল
ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে সতর্ক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার অভিযোগে তলবের পরিপ্রেক্ষিতে আজ সোমবার হাজির হয়ে ব্যাখ্যা দিলে তাঁকে ভবিষ্যতের জন্য সতর্ক করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এর আগে তলবের প্রেক্ষিতে সকালে হাজির হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। পরে তিনি নিজেই দাঁড়িয়ে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দেন।

ফুয়াদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার-ভুক্তভোগীদের নিয়ে বিভিন্ন কথা বলেছেন। কিন্তু ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে—এমন কোনো কথা বলেননি। তিনি পুরো বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন। টিআইবির একটি প্রতিবেদন এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতির বক্তব্য উদ্ধৃত করে দুর্নীতির কথা তুলে ধরেছেন। ট্রাইব্যুনাল নিয়ে কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না বলে তিনি বলেন।

ট্রাইব্যুনাল বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট করে বলতে হবে। ঢালাওভাবে কেউ বলতে পারবেন না যে বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত। আদালত সম্মানজনক প্রতিষ্ঠান।

ট্রাইব্যুনাল আরও বলেন, ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ও আইন নিয়ে সমালোচনা করার স্বাধীনতা রয়েছে। কিন্তু ট্রাইব্যুনালকে নিয়ে এ ধরনের কথা বলা যায় না। বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে—এ ধরনের বক্তব্য বড় ধরনের অপরাধ।

ট্রাইব্যুনাল বলেন, আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড হয়েছে। অন্য একজনের চার মাসের সাজা হয়েছে।

ফুয়াদের উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, আপনি একজন আইনজীবী ও রাজনীতিবিদ, সম্মানিত ব্যক্তি। রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। কারণ আপনার কথায় যেকোনো প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে যেতে পারে। তাই ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে।

এরপর বিচার বিভাগের প্রতি পূর্ণ শ্রদ্ধার কথা জানিয়ে নিজের মন্তব্যকে ‘স্লিপ অব টাং’ দাবি করে ভবিষ্যতে এ ধরনের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার আশ্বাস দেন ফুয়াদ। পাশাপাশি বিচারব্যবস্থাকে যেকোনো ধরনের সহায়তা করার কথাও জানান তিনি।

পরে আদালত অবমাননার অভিযোগটি বাদ দেন ট্রাইব্যুনাল।

আদালত অবমাননার অভিযোগ তুলে গত ১ নভেম্বর স্বতঃপ্রণোদিত হয়ে আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেন ট্রাইব্যুনাল। তাঁকে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…