…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

মোদি–বালেন বৈঠকে আটটি সমঝোতা, নেপালের জন্য ২৪ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের

নিজস্ব প্রতিবেদক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। একই সঙ্গে নেপালের উন্নয়ন ও পুনর্গঠনে ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ভারত; ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৫ হাজার কোটি রুপি।

সোমবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ বক্তব্যে এই ঘোষণা দেন নরেন্দ্র মোদি। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর।

বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে আটটি সমঝোতা স্মারক সই হয়। এ ছাড়া দুই নেতা কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন এবং নতুন কিছু উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসব উদ্যোগ দুই দেশের সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে ৩৫ বছর বয়সী বালেন শাহের নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনার প্রশংসা করেন মোদি। তিনি বলেন, চলতি বছর নেপালের জনগণ তাঁকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছে, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। জাতিসংঘে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে বালেন শাহের দেওয়া বক্তব্যেও তাঁর দূরদর্শী চিন্তা ও নেতৃত্বের পরিচয় পাওয়া গেছে বলে মন্তব্য করেন তিনি।

মোদি বলেন, ভারত ও নেপাল শুধু প্রতিবেশী নয়; দুই দেশের সম্পর্ক গভীর আস্থা ও বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত এবং দুই দেশের আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জগুলোও অনেকটা একই রকম। কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর ঐতিহ্য রয়েছে তাদের। নেপালের সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেন তিনি। চলতি বছর জ্বালানি সরবরাহে বড় ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিবেশীকে জ্বালানি, সার ও প্রয়োজনীয় পণ্য সরবরাহ করেছে ভারত বলেও তুলে ধরেন তিনি।

অন্যদিকে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান বালেন শাহ। তিনি বলেন, হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিশাল ভারত–নেপাল সম্পর্ক; দুই দেশের ঘনিষ্ঠতা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রাকৃতিক দুর্যোগসহ কঠিন সময়ে ভারত সব সময় নেপালের পাশে দাঁড়িয়েছে বলে তিনি ভারতের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি নরেন্দ্র মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গাজার শাতি শিবিরে ইসরায়েলি হামলায় নিরাপত্তা কর্মকর্তা মুহাম্মদ আবু আল-আউফ স্ত্রী ও দুই মেয়েসহ নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা তাঁর স্ত্রী ও দুই মেয়েসহ নিহত হয়েছেন বলে উপত্যকাটির স্বরাষ্ট্র মন্ত্রণালয…

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
আন্তর্জাতিক

প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহাম এস্টেটে সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রিন্স উইলিয়াম ও কেটের গ্রামের বা…

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট
আন্তর্জাতিক

রক্ষণাবেক্ষণে ২৫ দিন বন্ধ থাকবে আদানির গোড্ডা কেন্দ্রের ৮০০ মেগাওয়াটের ইউনিট

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট ২৫ দিনের জন্য বন্ধ হচ্ছে। আজ বুধবার মধ্যরাত…

আন্তর্জাতিক

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত অবকাঠামো, সাময়িকভাবে বন্ধ ডজনখানেক বন্দর

পেরুর উপকূলে শক্তিশালী ঢেউ আছড়ে পড়ে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ সাময়িকভাবে ডজনখানেক বন্দর বন্ধ করে দিয়েছে।…