…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

টঙ্গীতে সিলিন্ডারের আগুনে দগ্ধ মনিরা আক্তারের মৃত্যু, শিশুসহ দুজন চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
টঙ্গীতে সিলিন্ডারের আগুনে দগ্ধ মনিরা আক্তারের মৃত্যু, শিশুসহ দুজন চিকিৎসাধীন
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লেগে দগ্ধ মনিরা আক্তার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে দগ্ধ অন্য দুজন একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে একটি বসতবাড়িতে আগুন লাগে। এতে মনিরা আক্তার, তাঁর ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬) ও তরিকুল ইসলাম দগ্ধ হন।

দগ্ধ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মনিরা আক্তারের মৃত্যু হয়।

একই ঘটনায় দগ্ধ আরিফুল ইসলাম আরাফাত ও তরিকুল ইসলাম এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপা…

গাজীপুরে মৃত্যুর গুজব ছড়ানো নারী শ্রমিক দিলরুবা থানায় গিয়ে বললেন, বেঁচে আছি
জাতীয়

গাজীপুরে মৃত্যুর গুজব ছড়ানো নারী শ্রমিক দিলরুবা থানায় গিয়ে বললেন, বেঁচে আছি

গাজীপুরের ভোগড়া এলাকায় ফিন বাংলা অ্যাপারেলস লিমিটেডের এক গর্ভবতী নারী শ্রমিক নিহত হয়েছেন—এমন গুজব ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার কারখানার সামনে বিক্ষোভ …

জাতীয়

গাজীপুরে ফের দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের, নতুন ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও উত্তেজনা ছড়িয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায়…

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়…