…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ভূমি অপরাধের মামলায় এডিএমের আদেশের বিরুদ্ধে সরাসরি রিটের সুযোগ নেই: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারার অধীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) দেওয়া আদেশের বিরুদ্ধে সরাসরি রিট আবেদন করে প্রতিকার চাওয়ার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেছেন, ফৌজদারি কার্যবিধিতে বিকল্প প্রতিকারের সুযোগ থাকায় এ ধরনের কার্যক্রম রিটের মাধ্যমে বাতিল করা যায় না। তবে উপযুক্ত ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ও ৫৬১-এ ধারায় প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দেওয়া একটি আদেশের বিরুদ্ধে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে সোমবার (২৩ নভেম্বর) এ সিদ্ধান্ত দেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, চট্টগ্রামের হাজী মো. আবুল বশর ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৮(১) ধারায় মোহাম্মদ ফয়সালসহ অন্যদের বিরুদ্ধে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ৯৪/২০২৫ নম্বর মামলা দায়ের করেন।

অভিযুক্ত পক্ষের করা দেওয়ানি মামলা ১৬১/২০২৫ ও ১৬২/২০২৫ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এডিএম আদালতে বিচারাধীন মামলার কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়। এ জন্য ২০২৫ সালের ২৪ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ৩৪৪ ধারায় একটি আবেদন দাখিল করা হয় এবং ৩ ডিসেম্বর আবেদনটি নথিভুক্ত করার জন্য আরেকটি দরখাস্ত দেওয়া হয়। এডিএম আবেদনটি মঞ্জুর করে ওই দিনই ৩৪৪ ধারায় দাখিল করা আবেদনটি নথিভুক্ত করেন।

এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মোহাম্মদ ফয়সালসহ ১০ জন হাইকোর্ট বিভাগে ২১৩১৯/২০২৫ নম্বর রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারির পাশাপাশি আদেশের কার্যকারিতা স্থগিত করেন। রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি), ভূমি সহকারী কর্মকর্তা এবং হাজী মো. আবুল বশরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

চূড়ান্ত শুনানি শেষে আদালত রুল খারিজ করে দেন। পর্যবেক্ষণে আদালত বলেন, ফৌজদারি কার্যবিধির অধীন গৃহীত কার্যক্রম রিটের মাধ্যমে বাতিল করার সুযোগ নেই, বিশেষ করে যখন সংশ্লিষ্ট আইনে বিকল্প প্রতিকারের ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে রিট আবেদনকারীরা উপযুক্ত পরিস্থিতিতে ফৌজদারি কার্যবিধির ৪৩৯ ও ৫৬১-এ ধারায় প্রতিকার চাইতে পারবেন।

রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল আমিন। প্রতিপক্ষ হাজী মো. আবুল বশরের পক্ষে ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ আইনজীবী মো. আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন, মো. তারেক রহমান ও শারমিন হামিদ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার
আইন ও অপরাধ

মির্জাপুরে উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে…